হাসপাতালে ভর্তি অন্তঃসত্ত্বা নুসরাত, পাশে আছেন যশ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
প্রথমে শোনা গিয়েছিল, সেপ্টেম্বরে মা হবেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কিন্তু সপ্তাহ দুয়েক আগে জানা যায়, চলতি মাসের শেষেই পৃথিবীতে আসবে নতুন অতিথি। সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে বুধবার সকালে কলকাতার একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন নুসরাত। সঙ্গে আছেন তার বর্তমান জীবনসঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সব ঠিক থাকলে বৃহস্পতিবার সন্তান জন্ম দেবেন তিনি। এ খবর ছড়াতেই জোর জল্পনা ইন্ডাস্ট্রি এবং অনুরাগী মহলে। নুসরাত জাহান তার চিকিৎসকের কাছে দাবি করেছিলেন, সন্তান জন্মানোর সময় যশ দাশগুপ্ত যেন তার পাশে থাকেন। সেই মতো বুধবার যশই সঙ্গে করে হাসপাতালে নিয়ে গেছেন নুসরাতকে।
খবর যদি সত্যি হয়, তবে আর মাত্র এক দিন বাকি জনপ্রিয় এই নায়িকার সন্তান পৃথিবীর আলো দেখার। কিন্তু এখনো তিনি প্রকাশ করেননি এ সন্তানের বাবা কে। যদিও কারোই জানতে বাকি নেই যে, অনাগত সন্তানের বাবা আর কেউ নন, যশ দাশগুপ্তই। এই অভিনেতার সঙ্গেই এক বছর ধরে লিভ ইন সম্পর্কে রয়েছে নুসরাত। তারা গোপনে বিয়ে করেছেন বলেও গুঞ্জন রয়েছে।
এদিকে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ হতেই বিবৃতি দেন নায়িকার স্বামী নিখিল জৈন। তিনি দাবি করেন, এ সন্তানের বাবা তিনি নন। কারণ প্রায় দেড় বছর ধরে তিনি ও নুসরাত আলাদা থাকছেন। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সবাই ধরেই নিয়েছেন, নায়িকার সন্তানের বাবা যশই।
এদিকে নুসরাত এবং তার প্রেমিক যশের ইনস্টাগ্রাম স্টোরি বলছে, মঙ্গলবারও তারা একসঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। যদিও বরাবরের মতো এবারও নেটমাধ্যমে কোনো ছবি দেননি তারা। তার বদলে যশ এবং নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় একই রেস্তোরাঁর ছবি।
সেখানে একই রাঁধুনিকে খাবার তৈরি করতে দেখা যাচ্ছে। প্রায় একই সময়ে দুজনের প্রোফাইলে একই জায়গার ছবি দেখে নেটাগরিকদের বিষয়টি বুঝে নিতে অসুবিধা হয়নি যে, তারা একসঙ্গেই খেতে গিয়েছিলেন। এখন দুজন অপেক্ষায়, কখন তাদের সন্তান পৃথিবীতে আসে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









