ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:৫৪:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

হাসপাতালে ভর্তি অভিনেত্রী তমা মির্জা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৯ আগস্ট ২০২৩ শনিবার

অভিনেত্রী তমা মির্জা

অভিনেত্রী তমা মির্জা

‘সুড়ঙ্গ’  খ্যাত অভিনেত্রী তমা মির্জা  অসুস্থ হয়ে হাসপাতালে। রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি রয়েছেন তিনি। শুক্রবার রাতে তার ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন।

স্ট্যাটাসের ক্যাপশনে তমা লেখেন, ‘সরি, কারও ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।’ এছাড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১০৪ ডিগ্রি জ্বরে আক্রান্ত আছেন তিনি।

তবে এবারই প্রথম নয়, গত জুনেও অসুস্থতার কথা জানিয়েছিলেন এ তারকা। গত ২৩ জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চেকইন দিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘পরিপূর্ণ বেড রেস্ট প্রয়োজন। অন্তত চার-পাঁচ দিন।’

সেই সময় অসুস্থতার সম্পর্কে জানা গিয়েছিল, টানা শুটিং এবং সিনেমার প্রচারণায় অংশ নেয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এ জন্য তাকে বেড রেস্টে থাকার কথা জানিয়েছেন চিকিৎসক।

উল্লেখ্য, গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমা এখনও সফলতার সঙ্গে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে চলছে। এতে তমা মির্জার ‘ময়না’ চরিত্রটি দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় তমার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন আফরান নিশো। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।