হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৬ জুন ২০২৫ সোমবার
সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীত
পেটের সমস্যা নিয়ে ভারতের কংগ্রেসের সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (১৫ জুন) স্থানীয় সময় রাত ৯টার দিকে তাঁকে হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এর আগে গত ৭ জুন রাজ্যসভার এ এমপি হিমাচল প্রদেশের শিমলায় ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছু ছোটখাট স্বাস্থ্য সমস্যাজনিত চেক-আপে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে সেসময় জানিয়েছিলেন প্রদেশটির মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা (গণমাধ্যম) নরেশ চৌহান।
সোনিয়া গান্ধীর অবস্থা আপাতত স্থিতিশীল উল্লেখ করে গঙ্গা রাম হাসপাতাল জানিয়েছে, চিকিৎসকরা তার সমস্যা নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।
হিন্দু লিখেছে, শিমলা থেকে ফিরে গত সোমবারই কংগ্রেসের এ সাবেক সভাপতি গঙ্গারাম হাসপাতালে মেডিকেল চেক-আপ করিয়েছিলেন।
এর আগে ফেব্রুয়ারিতেও একবার অসুস্থ হয়ে দিল্লির এ হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। বেশ কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পান ৭৮ বছর বয়সী এ রাজনীতিক।
২০১১ সালের অগাস্টে ক্যান্সারের কারণে অস্ত্রোপচার করতে হয়েছিল তার। ২০২২ সালে দুইবার করোনায়ও আক্রান্ত হন তিনি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






