ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৯:৩৩:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

হাসপাতাল থেকে সুখবর দিলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১০ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার

হাসপাতালে মা এবং দিদির সঙ্গে ভাইয়ের ছেলেকে কোলে নিয়ে কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।

হাসপাতালে মা এবং দিদির সঙ্গে ভাইয়ের ছেলেকে কোলে নিয়ে কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।

নবরাত্রি চলছে। এর মাঝেই রানাউত পরিবারে এল সুখবর। ছোট্ট এক শিশুকে কোলে নিয়ে ছবি দিলেন বলি। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা। শুভেচ্ছা জানালেন অনুপম খের থেকে মহিমা চৌধরির মতো তারকারা। আবেগে আপ্লুত হলো পুরো পরিবার।

বছরের বেশির ভাগ সময়ই বিতর্কের মধ্যে থাকেন কঙ্গনা। বলিউডে তার শুভাকাঙ্ক্ষী হাতে গোনা। তবে দুর্গাপুজার আবহে পিসি হলেন তিনি। ভাই অক্ষত রানাউত ও তার স্ত্রী ঋতু পুত্রসন্তানের জন্ম দিলেন। ভাইপোকে কোলে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী।

গত জুলাই মাসে সুখবরটা প্রথম জানান কঙ্গনা। সেই সময় বৌদি ঋতুর সাধের ছবিও দিয়েছিলেন তিনি। সাধের অনুষ্ঠানে দিদি রঙ্গোলির সঙ্গে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। এবার পিসি হওয়ার আনন্দে কেঁদে ফেললেন অভিনেত্রী। ইতিমধ্যেই নামকরণও হয়ে গেছে নতুন অতিথির। নাম রাখা হয়েছে অশ্বথামা রানাউত।