হিলিতে ৩ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ৫ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের সরবরাহ কমের অজুহাতে তিন দিনের ব্যবধানে খুচরা বাজারে দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি অনাবৃষ্টি সেই সঙ্গে প্রচণ্ড রোদ গরমে খেতেই ফসল নষ্ট হচ্ছে।
সোমবার (৫জুন) হিলি বাজার ঘুরে দেখা যায়, গত তিন দিন আগেও খুচরা পর্যায়ে কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হয়েছিল। এখন তা আরও ৬০ টাকা বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে অর্থাৎ দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী সোহেল রানা জানান, তিন দিন আগেও যে কাঁচা মরিচ পাইকারদের কাছ থেকে কেজিতে ৫০ টাকায় কিনে ৬০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু হঠাৎ করেই পাইকারি বাজারে দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে বাধ্য হয়ে আমাদের বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
তিনি আরও জানান, বেশ কিছু দিন থেকে বৃষ্টি না হওয়া এবং গত কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ গরমে ক্ষেতেই মরিচ নষ্ট হচ্ছে। এতে সরবরাহ অনেকটাই কমে গেছে। ফলে দাম বৃদ্ধি পেয়েছে।
কাঁচা মরিচ কিনতে আসা ভ্যানচালক এনামুল হক জানান, গত রমজান মাস থেকেই শুকনো মরিচের দাম কয়েক দফায় বৃদ্ধি পেয়ে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তাই তরকারি রান্নায় শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করে আসছি। কিন্তু আজ বাজারে এসে দেখি ৬০ টাকার কাঁচা মরিচ এক লাফেই ১২০ টাকাতে পৌঁছে গেছে। এমনিতে প্রতিটি নিত্য পণ্যের দাম অনেক বেশি। এভাবে মরিচের দাম বাড়তে থাকলে আমরা খেটে খাওয়া মানুষ কোথায় দাঁড়াব।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিনাজপুরের সহকারী মমতাজ বেগম বলেন, নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে কেউ যদি অযথা দাম বৃদ্ধি করে তাকে আইনের আওতায় আনা হবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








