হিলি বাজারে বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
তিনদিনের ব্যবধানে দিনাজপুরে হিলির খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। ৩০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। হঠাৎ মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
শীতকালে অসময়ে একদিনের টানা বৃষ্টিই এই দাম বৃদ্ধির কারণ, দাবি মরিচ ব্যবসায়ীদের।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি সবজির দামই কেজিপ্রতি প্রায় দ্বিগুণ বেড়েছে। শুধু কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম ছিলো নাগালের মধ্যে। গত কয়েক দিন যাবৎ বাজারে বেড়ে গেছে পেঁয়াজের সঙ্গে সঙ্গে কাঁচা মরিচের দামও। গত তিন দিন আগে পাইকারি বাজার ছিলো কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২৫ টাকা, তা খুচরা বাজারে বিক্রি হচ্ছিলো ৩০ টাকা। দাম বেড়ে এখন তা পাইকারি বিক্রি হচ্ছে ৪৫ টাকা ও খুচরা বাজারে ৫০ টাকা। যার প্রভাব পড়েছে খেটে খাওয়া দিনমজুরদের উপর।
বাজারে সবজি নিতে আসা আতাউর রহমান বলেন, আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই। সবজির দাম তো অনেক হয়েছে, আজ বাজারে দেখছি কাঁচা মরিচের দাম দ্বিগুণ বাড়ছে। এতো দাম বাড়লে আমরা কিভাবে চলবো।
হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, কিছুদিন আগে একদিনের টানা বৃষ্টির কারণে কৃষকের সব ধরনের সবজি নষ্ট হয়ে গেছে। তাই প্রতিটি সবজির দাম বেড়েছে। দেশে যে সব এলাকায় কাঁচা মরিচের আবাদ হয়েছে, সে সব এলাকায় বৃষ্টির পানিতে কাঁচামরিচের অনেক ক্ষতি হয়েছে। বর্তমান আমরা কাঁচা মরিচ ৪৫ টাকা কেজি পাইকারিতে কিনে তা খুচরা বিক্রি করছি ৫০ টাকায়।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার










