হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ১৭ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
আমদানি অনুমতির (আইপি) মেয়াদ শেষ হওয়ায় গত ১৫ মার্চ থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। ফলে, রমজানে পণ্যটির দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের।
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৬ হাজার ১৬৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। কিন্তু নতুন করে পেঁয়াজ আমদানিতে সরকার ইমপোর্ট পারমিট না দেওয়ায় ১৫ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।
এদিকে বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি চায় আমদানিকারকরা। তারা বলেন, আমদানি স্বাভাবিক থাকলে রমজানে দাম বাড়বে না। অন্যদিকে, পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় খুশি দেশের পেঁয়াজ চাষীরা। তারা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে দেশে উৎপাদিত পেঁয়াজের ভালো দাম পাবে কৃষকেরা।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আরমান শেখ বলেন, আর কয়েকদিন পর রমজান মাস শুরু হবে। এরইমধ্যে বেশ কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। প্রতিদিন যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে তাতে গরীব মানুষদের বেঁচে থাকায় কষ্ট হয়ে পড়বে।
পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় বন্দরের ব্যবসায়ীরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। বর্তমানে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা সব সময় ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকেন। তবে দেশের কৃষকদের কথা চিন্তা করে সরকার পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে। তবে, বাজারে দাম স্বাভাবিক রাখতে নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি চায় হিলি স্থলবন্দরের আমদানিকারকরা।
হাকিমপুর (হিলি) উপজেলার নির্বাহী কর্মকর্তা নূর এ আলম বলেন, আগের আমদানিকৃত পেঁয়াজ মজুদ করে কোনো ব্যবসায়ী যাতে দেশে কৃত্রিম সংকট তৈরি না করে সেজন্য নিয়মিত অভিযান চালানো হবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








