ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৪:৪৭:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে শাওনের নতুন গান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ জন্মদিন। তার স্মরণে নতুন একটা গান গাইলেন মেহের আফরোজ শাওন। ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ শিরোনামের এ গানটি হুমায়ূন আহমেদের প্রাণের জায়গা নুহাশপল্লীতে চিত্রায়িত হয়েছে। ‘যদি মন কাঁদে’ শিরোনামের হুমায়ূন আহমেদের এ গানটি শাওনের কণ্ঠে এখনও তুমুল জনপ্রিয়।

‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটির কথা লিখেছেন মোহাম্মদ ফজল। আর আগের গানটার মতো এটারও সুর করেছেন এস আই টুটুল। শুক্রবার (১২ নভেম্বর)এই গানটি প্রকাশ করা হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে শাওন জানান, ‘হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষেই ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটির প্রকাশ করা হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।’

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই লেখকের।

‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটি www.youtube.com