ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৮:৫৭:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

হুয়াওয়ের ভাঁজযোগ্য স্মার্টফোন মেইট-এক্স

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবার ভাঁজযোগ্য স্মার্টফোন প্রদর্শন করলো হুয়াওয়ে। হুয়াওয়ে বার্সেলোনায় অনুষ্ঠিত এক ইভেন্টে তাদের ভাঁজযোগ্য স্মার্টফোনটি প্রদর্শন করেছে। এ সময় ইভেন্টে আসা দর্শনার্থীদের খুব কাছ থেকে এই ফোন পর্যবেক্ষণের সুযোগ দিয়েছে তারা। খবর বিবিসি`র।

হুয়াওয়ের ভাঁজযোগ্য স্মার্টফোনের নাম মেইট-এক্স। ভাঁজ করা অবস্থায় এবং ভাঁজ ছাড়া- এই দুটি অবস্থাতেই স্যামসাংয়ের চেয়ে আকারে বড় হবে হুয়াওয়ের স্মার্টফোনটি। একইসঙ্গে তুলনামূলকভাবে এটি বেশ সরুও হবে।

তবে স্যামসাং ফোল্ড-এর মতো এতে কোনও সেকেন্ড ডিসপ্লে থাকবে না। আনফোল্ড অবস্থায় মেইট-এক্সের স্ক্রিনের আকার হবে ৮ ইঞ্চি। অন্যদিক ফোল্ড বা ভাঁজ করার পর একপাশে স্ক্রিনের আকার হবে ৬ দশমিক ৮ ইঞ্চি এবং অন্যপাশে ৬ দশমিক ৬ ইঞ্চি।

-জেডসি