ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৪১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

হুয়াওয়ে ও ওয়ানঝো’র বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্যাংক জালিয়াতি, ন্যায়বিচারে বাধা ও প্রযুক্তি চুরির অভিযোগে চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে ও এর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেন ওয়ানঝো’র বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে যুক্তরাষ্ট্র।  

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তবে মেন ওয়ানঝো ও হুয়াওয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

এই মামলা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধকে আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং বিশ্বের সামগ্রিক প্রযুক্তি বাজার ক্ষতিগ্রস্ত হবে।

ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সেখানে হুয়াওয়ে লেনদেন করেছিল সেই অভিযোগ তুলে গত মাসে যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডা মেন'কে গ্রেফতার করেছিল।

গত মাসেই জামিনে মুক্তি পান মেন ওয়ানঝো। তবে এখন কানাডায় কড়া নজরদারিতে আছেন তিনি। ৬ ফেব্রুয়ারি তাকে ফের আদালতে তোলা হবে।

মেন ওয়ানঝো’কে গ্রেফতারের পর থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র-কানাডার কূটনৈতিক বাকযুদ্ধ চরমে পৌঁছায়।

-জেডসি