হোটেল থেকে ছাত্রীকে উদ্ধার করে পরীক্ষায় নিয়ে গেল পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৪ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
৯৯৯ নম্বর থেকে ফোন পাওয়ার পর আবাসিক হোটেলের তালা ভেঙে এক ছাত্রীকে মেডিকেল ভর্তি পরীক্ষায় নিয়ে গেছে পুলিশ।
শুক্রবার (১ এপ্রিল) সকালে দিনাজপুর শহরের মালদহপট্টি গ্রাইন্ড পূর্ভভবা আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
পরীক্ষার্থীর নাম আরিফাতুজ্জামান।তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোজাম্মেল হোসেনের মেয়ে।
হোটেলের ম্যানেজার আল আমিন রহমান বলেন, অসুস্থতার কারণে রাতে ডিউটিরত হোটেল বয়কে ছুটি দিয়েছিলাম। আমিও মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে ছিলাম, তাই এ ঘটনা ঘটেছে।
পরীক্ষার্থী আরিফাতুজ্জামানের সঙ্গে আসা ভাই আব্দুর রফিক বলেন, বৃহস্পতিবার বিকেলে তারা দিনাজপুর শহরের মালদহপট্টি গ্রাইন্ড পূর্ভভবা আবাসিক হোটেলের পঞ্চম তলায় ডি-১ কক্ষে ওঠেন। সকাল সাড়ে ৮টার সময় হোটেল থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বের হতে গিয়ে দেখেন প্রধান গেটে তালা মারা। এরপর হোটেলে কাউকে না পেয়ে ম্যানেজারের নম্বরে ফোন দিলেও তিনি রিসিভি করেননি। ফলে ৯৯৯-এ ফোন দিয়ে সহযোগিতা চাই। পুলিশ এসে আমাদের উদ্ধার করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়।
পরীক্ষার্থী আরিফাতুজ্জামান বলেন, আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব কি না জানি না, কিন্তু পুলিশের কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব।
কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, ‘সকাল পৌনে ১০টার সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকারকে ৯৯৯ নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা একজন পরীক্ষার্থী দিনাজপুর শহরের মালদহপট্টি গ্রাইন্ড পূর্ভভবা আবাসিক হোটেলে আটকা পড়েছেন। দ্রুত তাকে উদ্ধার করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক। খবর পেয়ে আমি ফোর্স নিয়ে পরীক্ষার্থীকে হোটেলের প্রধান গেটের তালা ভেঙে উদ্ধার করি। এরপর তাকে মোটরসাইকেলে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ কেন্দ্রে পৌঁছে দিই।
এএসআই ননী গোপাল রায় জানান, ফোন পেয়ে দ্রুত মালদহপট্টি গ্রাইন্ড পূর্ভভবা আবাসিক হোটেলে এসে ম্যানেজারকে কয়েকবার ফোন দিয়ে না পেয়ে তালা ভাঙা হয়। পরে পরীক্ষার্থী আরিফাতুজ্জামানকে পঞ্চম তলার ডি-১ নম্বর কক্ষ থেকে বের করে আনা হয়। মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করায় মেয়েটি পরীক্ষা দিতে পেরেছে।
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি




