১০০ টাকায় পুলিশের চাকরি পেয়ে বিস্মিত কেয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৪ পিএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
কামিনী মোহন সেন ও সুচিত্রা রানী সেন দম্পতির ১০ সন্তান। সবার ছোট কেয়া রানী সেন পঞ্চগড় জেলায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। মাত্র ১০০ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি পেয়ে রীতিমত অবাক হয়েছেন কেয়া।
মেধা ও যোগ্যতায় চাকরি পেয়ে পুলিশ প্রশাসন ও সরকারের প্রতি কৃতজ্ঞ কেয়া। কেয়ার বাড়ি জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া গ্রামে।
কেয়া বলেন, টাকার অভাবে পরিবারের কোন ভাই-বোনের চাকরি হয়নি, কিন্তু আমি মাত্র ১০০ টাকা খরচ করে সরকারি চাকরি পেয়েছি। এতে আমি খুবই আনন্দিত। পরিবারের কেউই বিষয়টি বিশ্বাস করতে চায়নি। কিন্তু ঘুষ ছাড়া চাকরি এই সত্যকে প্রতিষ্ঠিত করেছে পঞ্চগড়ের পুলিশ প্রশাসন।
পঞ্চগড় পুলিশ লাইনে কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। মাঠ পর্যায়ে এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে জেলায় মোট ২১ জনকে উত্তীর্ণ করা হয়েছে। অবশ্য আরো পাঁচজনকে অপেক্ষমাণ হিসেবে রাখা হয়েছে। এর মধ্যে সাধারণ পুরুষ কোটায় ১০ জন, মহিলা কোটায় তিনজন, মুক্তিযোদ্ধা কোটায় পাঁচজন, এতিম কোটায় দুইজন ও পুলিশ পোষ্য কোটায় একজন।
প্রার্থী, অভিভাবক ও প্রতিবেশীরা বলেন, ‘পুলিশে চাকরি মানেই টাকার খেলা’ এই অপবাদ ঘুচেছে। মাত্র ১০০ টাকার পে-অর্ডার দিয়েই চাকরি পেয়েছেন ২১ পুলিশ কনস্টেবল।
নিয়োগ প্রাপ্ত কেয়া রানী সেন, রহিমা আক্তার সুমি, উম্মে হাবিবা, জাহাঙ্গীর আলম মুসা, সৌরভ চন্দ্র বর্মণ, হযরত আলী বলেন, মেধা ও যোগ্যতা দিয়ে যে পুলিশে চাকরি পাওয়া যায় তা প্রমাণ হয়েছে। টাকা ছাড়া চাকরি পেয়ে তারা সবাই উচ্ছ্বসিত ।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া








