ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৬:২৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

১০ ডিসেম্বর অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দুই পর্দার জনপ্রিয় বাংলাদেশী অভিনেত্রী অপর্ণা ঘোষ। অপর্ণার হবু বর সাতরাজিৎ দত্ত। এ তথ‌্য নিশ্চিত করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

জানা যায়, সোমবার (৭ ডিসেম্ববর) সন্ধ‌্যা নগরীর একটি কমিউনিটি সেন্টারে অপর্ণা-সাতরাজিৎ এর আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ১০ ডিসেম্বর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আশীর্বাদ অনুষ্ঠানে অপর্ণা-সাতরাজিৎ এর পরিবারের সদস‌্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শোবিজ অঙ্গন থেকে উপস্থিত ছিলেন, অভিনেতা ইরফান সাজ্জাদ, নির্মাতা শাফায়েত মনসুর রানাসহ অনেকে।

২০০৬ সালে লাক্স প্রতিযোগিতার মাধ‌্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন চট্টগ্রামের রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ। এই আসরে সেরা পাঁচে জায়গা পান তিনি। তার অভিনীত প্রথম নাটক ‘তবুও ভালোবাসি’। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।

-জেডসি