১১ দলের লিগ শুরুর ঘোষণা বাফুফের
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
অবশেষে নারী ফুটবল লিগ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আগামীকাল থেকে দলবদল ও ২৯ ডিসেম্বর থেকে খেলা শুরুর বিষয়টি জানিয়েছেন। এই লিগে ১১টি দল এতে অংশগ্রহণ করবে।
লিগ নিয়ে বাফুফে নারী উইংয়ের প্রধান কিরণ বলেন, ‘আগামীকাল ১৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর আমাদের দলবদল। ২৯ ডিসেম্বর থেকে লিগ শুরু হবে এবং শেষ হবে ৩১ জানুয়ারি। একটা কম সময়ের ভেতর লিগ হচ্ছে, তারপরও আমরা ফিকশ্চারটা ওভাবেই করেছি, যাতে করে প্রত্যেকটা ম্যাচের পর দু’দিন করে গ্যাপ থাকে।’
মাত্র এক মাসের মধ্যে লিগ শেষ হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের প্লেয়াররা অস্ট্রেলিয়ায় খেলতে যাবে। তাই আমরা এটি চেয়েছিলাম, কারণ বছরে তো একটাই লিগ হয়, যে সেই লিগ থেকে ওরা আর্ন করে।’
এবারের লিগে নতুনত্ব– বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ। এই প্রসঙ্গে কিরণ বলেন, ‘আমরা ফরেইন প্লেয়ার এলাউ করতেছি চারজন করে এবং খেলতে পারবে তিনজন।’ শুধু বিদেশি খেলোয়াড় নয়, বয়সভিত্তিক খেলোয়াড় নিয়েও রয়েছে নির্দেশনা।
এ নিয়ে কিরণ বলেন, ‘চারজন আন্ডার-১৭ এর প্লেয়ার থাকতে হবে এবং মিনিমাম চারজন আন্ডার-২০ প্লেয়ার থাকতে হবে। একইভাবে ফার্স্ট ইলেভেন যখন নামবে, সেখানে আন্ডার-১৭ এর দু’জন এবং আন্ডার-২০ থেকে দু’জন নামবে। আর যদি প্লেয়ার রিপ্লেস করতে হয়, তখনও বয়সভিত্তিক লেভেল দিয়ে রিপ্লেস হবে।’
নারী ফুটবল লিগে পুল হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত হচ্ছে না। ক্লাবগুলো তাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী খেলোয়াড় নিতে পারবেন। সর্বোচ্চ ৩৫ আর সর্বনিম্ন ২৩ জন করতে পারবে। লিগের ভেন্যু কমলাপুর স্টেডিয়াম।
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











