১১ বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি পরিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ৭ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি।
বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কিশোরী ফেলানী হত্যার ১১ বছর পেরিয়ে গেলেও কাক্সিক্ষত বিচার পায়নি নিহতের পরিবার। এমনকি বন্ধ থাকা বিচারকাজ কবে শুরু হবে, তাও জানেন না ফেলানীর মা-বাবা।
ফেলানীর বাবা নূর ইসলামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনীটারী গ্রামে। তিনি পরিবার নিয়ে দিল্লিতে থাকতেন। মেয়ে ফেলানীর বিয়ে ঠিক হয় বাংলাদেশে। ২০১১ সালের ৭ জানুয়ারি ভোর ৬টার দিকে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত দিয়ে বাবার সঙ্গে নিজ বাড়িতে ফেরার পথে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হন ফেলানী। সাড়ে ৪ ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকার পর তার লাশ নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় শুরু হলে পরের দিন লাশ ফেরত দেয় বিএসএফ। এর পর নানামুখী চাপে ২০১৩ সালের আগস্টে ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে হত্যাকান্ডের বিচার শুরু হয়। একই বছরের ৬ সেপ্টেম্বর অমিয় ঘোষকে খালাস দেন বিএসএফের বিশেষ আদালত। পুনর্বিচারেও ২০১৫ সালে জুলাই মাসে একই রায় দেন একই আদালত।
এর পর ২০১৫ সালের ১৩ জুলাই ভারতীয় সংগঠন ‘মানবাধিকার সুরক্ষা মঞ্চ’ (মাসুম) ফেলানী হত্যার বিচার ও ক্ষতিপূরণ দাবিতে দেশটির সুপ্রিমকোর্টে রিট আবেদন করেন। কিন্তু রিটের শুনানি বারবার পিছিয়ে যায়। এর মধ্যে শুরু হয় করোনা মহামারী। সব মিলিয়ে ফেলানী হত্যার বিচার বর্তমানে থমকে গেছে।
ফেলানীর বাবা নূর ইসলাম জানান, ফেলানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মিলাদ পড়ানো হবে। এ জন্য বিজিবি কিছু সহায়তা দিয়েছে।
তিনি বলেন, ‘১১ বছর হয়ে গেল; ফেলানী হত্যার বিচার পেলাম না। ওই সময় সরকার সাড়ে তিন লাখ টাকা দিয়েছিল, তা তখনই শেষ হয়ে গেছে। পরবর্তী সময়ে বিজিবি ছোট মুদি দোকান দিয়ে দেয়। এখন সেটা দিয়ে সন্তানদের লেখাপড়া চালাচ্ছি।’
নূর ইসলাম আরও বলেন, ‘বারবার বিচারের তারিখ বদলায়। তা হলে বিচার পাব কীভাবে! ২০২০ সালের ১৮ মার্চ করোনার আগে শুনানির তারিখ থাকলেও তা হয়নি। এখন আর কোনো খোঁজখবর জানি না।’
কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন জানান, ফেলানী হত্যার বিচার প্রথমত ভারতই শুরু করে। কিন্তু বিএসএফ সঠিক রায় না দেওয়ায় বিচার গড়ায় সুপ্রিমকোর্টে। কয়েক দফা শুনানির তারিখ পিছিয়ে গেছে। মহামারী পরিস্থিতি স্বাভাবিক হলে শুনানি হবে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



