১২ এপ্রিল থেকে দেশের সব সিনেমা হল বন্ধের ঘোষণা
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
দেশের সব সিনেমা হল ১২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা আজ ১২ মার্চ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়।
সংগঠনটির সভাপতি ও মধুমিতা মুভিজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ এই সংবাদ সম্মেলনে তার বক্তব্যে বলেন, বিদেশি ছবি আমদানির সহজ নীতিমালা ও দেশীয় ছবি নির্মাণ বাড়াতে সরকারকে অনুরোধ জানিয়ে এ ঘোষণা দেয়া হলো। হল মালিকরা দাবি করেন, দেশীয় ছবির সংকটে ইন্ডাস্ট্রি। তাই সাফটা চুক্তিতে সিনেমা আমদানির নীতিমালা সহজ করতে হবে। প্রয়োজনে হলিউড ছবির পাশাপাশি বলিউডের হিন্দি ও উপমহাদেশের অন্যান্য দেশের সিনেমা মুক্তির প্রথম দিনেই আনার সুযোগ করে দিতে হবে।
তিনি আরও বলেন, ‘হলে সিনেমা নেই। দেশে ছবি হচ্ছে না। বিদেশের ছবিও সহজভাবে আনা যাচ্ছে না। বাধ্য হয়ে অনেক হল মালিকরা এই ব্যবসা বন্ধ করে দিয়েছেন। কিন্তু আমরা যারা আছি তাদের হলগুলো সচল রাখতে সরকারের সুদৃষ্টি খুব প্রয়োজন। আমরা দেশে সিনেমা নির্মাণ বাড়ানোর উদ্যোগ চাই। সেইসঙ্গে বিদেশি ছবি আমদানি করতে সহজ প্রক্রিয়া চাই। আমাদের এই দাবিগুলো না মানা হলে আজকের ঠিক এক মাস পর অর্থাৎ ১২ এপ্রিল থেকে দেশের সব হল বন্ধ করে দেওয়া হবে। ’
নওশাদ জানান, সংবাদ সম্মেলন শেষে হল মালিকদের নিয়ে মধুমিতা হলের কার্যালয়ে বৈঠকে বসেছেন তারা। তাদের নিয়েই পুরো বিষয়টির সুরাহা করতে চান। তারও আগে তথ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলাপ করেও তেমন কোনও সুরাহা হয়নি।
সংগঠনটির পক্ষ থেকে নওশাদ আরও জানান, ‘একটা দেশে বছরের প্রথম দুই মাসে কোনও চলচ্চিত্র মুক্তি পায়নি। সেখানে কীভাবে হলগুলো টিকে থাকে সেটা কেউ ভাবে? দুই মাস পর যা মুক্তি পেয়েছে সেগুলো চলেনি। ধারাবাহিক ব্যর্থতায় হল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই হল বাঁচাতে সাফটা চুক্তির নীতিমালা আরও সহজ করার দাবি করছি।’
উল্লেখ্য, সাফটা চুক্তির আওতায় মধুমিতা মুভিজের ইফতেখার উদ্দিন নওশাদ গত বছর ৩ ডিসেম্বর সর্বশেষ আমদানি করেন জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘বিসর্জন’। পশ্চিমবঙ্গে প্রশংসিত হলেও ছবিটি বাংলাদেশে মুখ থুবড়ে পড়ে।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







