১৫ হাজার পর্নো ও ২ হাজার জুয়ার সাইট বন্ধ হচ্ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
১৫ হাজার ৬৩৬টি পর্নো ও দুই হাজার ২৩৫টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ইতোমধ্যে রবিবার বিটিআরসি ৫৬টি ওয়েবসাইট (ডোমেইন নাম) বন্ধ করতে দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) নির্দেশ দিয়েছে। শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট আছে এমন সাইটগুলো বিটিআরসির পাঠানো ব্লকের তালিকায় রয়েছে।
মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
সোমবার দুপুরে মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সম্পর্কিত স্ট্যাটাসে লিখেছেন, এবার খোঁজ পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট। সঙ্গে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা।
পর্নো ওয়েবসাইট বন্ধের ব্যাপারে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ কঠোর অবস্থানের কথা জানিয়ে আসছে সরকার। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকেও এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। কয়েক দফায় পর্নো ওয়েবসাইট বন্ধে কার্যকরী অবস্থান নেন তিনি।
পর্নো ওয়েবসাইট বন্ধ করার বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায় গত নভেম্বরে। ওই সময় এক রিটের শুনানি নিয়ে ছয় মাসের জন্য দেশের সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।
এর আগে পাঁচ দফায় বিটিআরসি প্রায় চার হাজার পর্নো সাইট বন্ধ করার নির্দেশ দেয়।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






