ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১২:৫১:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

১৭ বছর পর বড় পর্দায় শমী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:২২ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার

দীর্ঘ বিরতির পর দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার নতুন সিনেমা নিয়ে আসছেন।‘যুদ্ধশিশু’ নামের সিনেমার অভিনয়ের মাধ্যমে ফিরছেন তিনি। এ সিনেমার মাধ্যমে ১৭ বছর পর বড় পর্দায় দেখা যাবে তাকে।

 

এর আগে ২০০১ সালে চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’ সিনেমায় কাজ করেছিলেন তিনি।

 

বৃহস্পতিবার এ সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধশিশু পরিচালনা করবেন শহিদুল হক খান।

 

শহিদুল হক খান বলেন, শমী কায়সারের সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি এ সিনেমায় কাজ করবেন বলে আমাকে নিশ্চিত করেছেন।

 

কথাসাহিত্যিক মাসুদ হোসেনের উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করবেন পপি, চম্পা, সোহেল রানা, নাদিম খানসহ আরও অনেকেই।

 

শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।