২০২৪ সালে নারী টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার
ছবি: সংগৃহীত
আগামী ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এক বোর্ড সভায় এমন তথ্য জানিয়েছে আইসিসি।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২৪-২০২৭ সালের চক্রে মেয়েদের টুর্নামেন্টগুলোর আয়োজক দেশের নাম আজ বুধবার চূড়ান্ত করেছে।
এবারই প্রথমবার এককভাবে নারী কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ওই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ দলের টুর্নামেন্টে হবে ২৩টি ম্যাচ।
এর আগে ২০১৪ সালে এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। ওই সময়ে ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট হতো একসঙ্গেই।
২০২৬ সালে ইংল্যান্ডে হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৯ সালের পর প্রথমবার মেয়েদের এ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। তবে সেবার দলের সংখ্যা ১০ থেকে বেড়ে হবে ১২, ২৩টি থেকে ম্যাচসংখ্যা বেড়ে হবে ৩৩টি।
২০২৫ সালে ভারতে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালে শ্রীলঙ্কায় হওয়ার কথা মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি। তবে সেটি নির্ভর করছে তাদের এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করার ওপর। সেটি হবে মেয়েদের প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। সে টুর্নামেন্টও হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া ওই টুর্নামেন্টে খেলবে ৬টি দল।
এদিকে ২০২৩ ও ২০২৫ সালের জন্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যুও নির্ধারিত হয়েছে এই সভায়। লর্ডসে হবে সে ম্যাচ।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






