২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০২ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার
২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী আগামী ২০২৮-২৯ অর্থবছরের মধ্যেই ভারতের অর্থনীতির আকার ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলকে পৌঁছাতে পারে। এই লক্ষ্য অর্জনে ভারত সরকার বহুমুখী ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশল বাস্তবায়ন করছে। মঙ্গলবার (৪ আগস্ট) দেশটির রাজ্যসভায় দেওয়া এক লিখিত জবাবে এ তথ্য জানান ভারতের অর্থমন্ত্রী।
তিনি বলেন, আইএমএফের এপ্রিল ২০২৬ সংস্করণের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী, বর্তমান বাজারমূল্যে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার প্রায় ৫ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে।
অর্থনীতির ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখতে সরকার কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদনশিল্প ও ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল পরিবেশ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান সীতারামন।
তিনি আরও বলেন, আয়কর ও পণ্য ও সেবা কর ব্যবস্থা সহজ করা, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ নীতি উদারীকরণ এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে বৈশ্বিক বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী করা হচ্ছে।
উৎপাদন খাতের সক্ষমতা বাড়াতে প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ, মেক ইন ইন্ডিয়া এবং পিএম গতিশক্তি কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক সক্ষমতা কেন্দ্র এবং ডিজিটাল জনপরিকাঠামো সম্প্রসারণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া কৃষি খাতের আধুনিকায়ন এবং সেমিকন্ডাক্টর, পরিচ্ছন্ন জ্বালানি ও জৈব ওষুধশিল্পের মতো ভবিষ্যতমুখী খাতগুলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেছে সরকার।
নির্মলা সীতারামন বলেন, সরকারের এসব উদ্যোগ ও কৌশলগত পরিকল্পনা মধ্যমেয়াদে ভারতের অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করবে এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যসভায় অপর এক প্রশ্নের জবাবে জানান, ২০২৪-২৫ অর্থবছরে ঋণ খেলাপি আদায়ে সারফায়েসি আইনের আওতায় ব্যাংকগুলো ২ লাখ ১৫ হাজার ৭০৯টি মামলা দায়ের করেছে। এসব মামলায় ১ লাখ ৩ হাজার ১৮০ কোটি রুপি বকেয়া আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩২ হাজার ৪৬৬ কোটি রুপি।
সূত্র: দ্য হিন্দু
- ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে
- প্রীতি-ব্রেট লি প্রেম! এবার মুখ খুললেন ব্রেট লি
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১০৮৩
- সন্ধ্যার পর গ্যাস সরবরাহ বাড়বে: এমডি কর্ণফুলী গ্যাস
- ৩৬ টাকায় সিম দিচ্ছে টেলিটক
- `জুলাই আন্দোলনে হতাহত হওয়া প্রতিটি ঘটনার বিচার হবে`
- শান্তা ফারজানাসহ ৬ জন পুলিশ হেফাজতে
- ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ
- রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
- ঢাকায় দুই জায়গায় উন্মুক্ত কনসার্ট আজ
- ৮ ব্র্যান্ডের স্ক্রিনক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- মরক্কোর ফুটবলারের সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন
- তনু হত্যা মামলার আসামি সাবেক সেনা সদস্য কারামুক্ত
- ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
- তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে
- সাংবাদিক নাসিমুন আরা হক মিনু`র জন্মদিন
- মরক্কোর ফুটবলারের সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন
- নতুন ক্লাবে যোগ দিতে চিলিতে ভোজিনিয়া
- ভারত থেকে এলো কাঁচা মরিচের প্রথম চালান
- কেরানীগঞ্জে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ,৬ জনের আমৃত্যু কারাদণ্ড
- অভিনেত্রী রিনা রহমান আর নেই
- রাজধানীতে ভোর থেকেই ঝরছে বৃষ্টি
- ঋণ করে হামের চিকিৎসা করেছে ৮৯ ভাগ অতিদরিদ্র পরিবার: জরিপ
- রংপুর ও সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা
- ভারতে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত
- যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেন
- বিফ নুডলস তৈরির রেসিপি জেনে নিন
- রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
- অবসর নাকি নতুন চুক্তি, যা বললেন নেইমার
- তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে











