২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে ১২০ কোটি মানুষ: আইইপি
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
জলবায়ু পরিবর্তন ও দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আগামী ৩০ বছরে অর্থাৎ ২০৫০ সালের মধ্যে ১২০ কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে নতুন এক বিশ্লেষণে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক নীতিনির্ধারণী আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিষ্ঠানটি মূলত সন্ত্রাসবাদ ও শান্তি নিয়ে সূচক প্রকাশ করে থাকে।
নতুন এই গবেষণায় আরও বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বব্যাপী জনসংখ্যা এক হাজার কোটিতে পৌঁছাবে। ফলে বিশ্বব্যাপী সহিংসতা বেড়ে যাবে। একই সঙ্গে বাড়বে সম্পদের উৎস নিয়ে সংঘর্ষও। বর্তমানে ১২০ কোটি মানুষ বসবাস করে সাব-সাহারান আফ্রিকা, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যে। এই মানুষগুলোর অবস্থা তুলনামূলক অরক্ষিত। ২০৫০ সাল নাগাদ এই মানুষগুলো তাদের নিজ এলাকা ছাড়তে বাধ্য হতে পারে। এই প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালে পরিবেশ ও সহিংসতার কারণে বাস্তুচ্যুত হয়েছে প্রায় তিন কোটি মানুষ।
এ প্রসঙ্গে আইইপির প্রতিষ্ঠাতা স্টিভ কিলিলিয়া বলেন, এর একটি ব্যাপক সামাজিক ও রাজনৈতিক প্রভাব থাকবে। এই প্রভাব যে শুধু উন্নয়নশীল দেশগুলোর ওপর পড়বে, এমনটা নয়। উন্নত দেশগুলোর ওপরও এর প্রভাব পড়বে। কারণ, এই বাস্তুচ্যুত হওয়ার কারণে শরণার্থীদের একটি বড় অংশ উন্নত দেশগুলোয় যাওয়ার চেষ্টা করবে।
আইইপির গবেষণা অনুসারে, আগামী কয়েক দশকের মধ্যে চীন ও ভারতের মতো দেশগুলো চরম খাওয়ার পানির সংকটে পড়বে। এ ছাড়া পাকিস্তান, ইরান, মোজাম্বিক, কেনিয়া ও মাদাগাস্কারের মতো দেশগুলো হুমকির মুখে পড়বে। এ ছাড়া সংকটগুলো মোকাবিলার ক্ষমতাও কমে যাবে দেশগুলোর।
৯০ পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়েছে, এই দেশগুলো বর্তমানে স্থিতিশীল থাকলেও পরিবেশগত হুমকিতে রয়েছে। এই হুমকি মোকাবিলার ইতিবাচক দিকগুলো দিন দিন কমে আসছে। অর্থাৎ দেশগুলো বড় ধরনের ঝুঁকিতে রয়েছে।
স্টিভ কিলিলিয়া বলেন, ৫০ বছর আগে যে পরিমাণ বিশুদ্ধ পানি ছিল, তা কমে ৬০ শতাংশে নেমে এসেছে। ধারণা করা হচ্ছে, আগামী ৩০ বছরে খাদ্যের চাহিদা বর্তমানের তুলনায় ৫০ শতাংশ বাড়বে। সূত্র : রয়টার্স
-জেডসি
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী










