২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
এক সময় উরুগুয়ে ছিল লাতিন আমেরিকান ফুটবলে পরাশক্তি। তাদের চোখ রাঙানি দেয়ার সাহস খুব কম দলেরই ছিল। তবে সেই দিন এখন আর নেই।
সুয়ারেজ-কাভানিদের সেই স্মরণীয় অতীত ধরে রাখতে পারেনি নুনেজ-ভালবার্দেরা। এবার কলম্বিয়ার কাছে হেরে সেমিতেই শেষ হলো রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কোপা অভিযান।
অবশেষে প্রথমার্ধে করা জেফারসন লার্মার একমাত্র গোলে উরুগুয়েকে কাঁদিয়ে ২৩ বছর পর কোপার ফাইনালে খেলার কৃতিত্ব অজর্ন করলো কলম্বিয়া।
যেখানে তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যারা আগের দিন প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে পরাজিত করে।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ১-০ গোলে জয় পায় কলম্বিয়া। ম্যাচের একমাত্র গোলটি আসে জেফারসন লারমার পাঁ থেকে।
ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে ছিল কলম্বিয়া। ম্যাচের দশম মিনিটে কোনো জোরালে আক্রমণ করতে দেয়া যায় উরুগুয়েকে। ম্যাচের ১১তম মিনিটে ডি-বক্সে করডোভার উদ্দেশে দিযাজের বল বাড়িয়ে দিলেও বেশি গতির কারণ তা নাগালে ছিল না এই ফরোয়ার্ডের।
ম্যাচের ১৫তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল কলম্বিয়া। দিয়াজের বাড়ানো বলে মুনোজ হেড করলেও তা গোলবারে ছিল না। ১৭তম মিনিটে দারুণ একটি সুযোগ পায় উরুগুয়ে। গড়ানো শটে বল জালে জড়ানোর চেষ্টা করলেও তাতে সফল হতে পারেননি নুনেজ।
২২তম মিনিটে আরও একবার হতাশ হতে হয় উরুগুয়ের সমর্থকদের। কারণ এবারও নুনেজের শট বারের ঠিক পাশ দিয়ে চলে যায়। ২৮তম মিনিটে আরও একটি সুযোগ পায় নুনেজ। তবে, এবারও ভাগ্য তার সহায় হয়নি।
ম্যাচের ৩৪তম মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। রদ্রিগেজের ক্রস থেকে করডোভা হেড করলেও তা লক্ষ্যে রাখতে পারেননি। অবশ্য ৩৯তম মিনিটে কাঙ্খিত গোলটি পেয়ে যায় কলম্বিয়া।
রদ্রিগেজের করা কর্ণার থেকে দারুন হেডে গোল করেন জেফারসন লারমা। এটি রদ্রিগেজের ষষ্ঠ অ্যাসিস্ট। যা কোপার ইতিহাসে এক আসরে সর্বোচ্চ। গোল পেলেও ৪৫তম মিনিটে প্রতিপক্ষ এক ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মুনোজ। যা দশ জনের দলে পরিণত করে কলম্বিয়াকে। তাই কিছুটা অস্বস্তি নিয়েই বিরতিতে যায় দলটি।
আর ১০ জনের কলম্বিয়াকে দ্বিতীয়ার্ধে চেপে ধরতে ভুল করেনি উরগুয়ে। একের পর এক আক্রমণ ব্যস্ত রাখে রক্ষণভাগকে। ৫৫তম মিনিটে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন রদ্রিগেজ। যার ফলে ম্যাচের ৬২তম মিনিটে ফাইনালের কথা মাথায় রেখে তাকে তুলে নেয় কলম্বিয়ার কোচ।
পরবর্তীতে ৬৬তম মিনিটে মাঠে দেখা যায় তারকা ফুটবলার লুইস সুয়ারেজকে। ৬৮তম মিনিটে দিয়াজকে ফাউল করে গিমিনেজ। ফলে আরেকটি হলুদ কার্ড পায় উরুগুয়ে। ৭১তম মিনিটে ভালবার্দের বাড়ানো বলে সুয়ারেজ শট করলেও গোলের দেখা পাননি।
৮৮তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কলম্বিয়া। বাকি সময়ে তেমন কোনো আক্রমণ না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। আগামী ১৫ জুলাই মায়ামিতে মেগা ফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে রদ্রিগেজের দল
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা






