ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৫৮:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

২৪ ঘণ্টায় আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২১ পিএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৯ জন ও ঢাকার বাইরের ৩০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২১২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

নতুন বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারও মৃত্যু হয়নি। সুস্থ হয়েছেন ৩৬ জন।

উল্লেখ্য, ২০২২ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। সুস্থ হয়েছিলেন ৬১ হাজার ৭৬৩ জন।