ঢাকা, রবিবার ২২, নভেম্বর ২০২৬ ২:৪৬:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভারতে ইয়োগা শিখতে এসে ধর্ষণের শিকার জাপানি নারী অপ্রতিম হত্যা: চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু, হাসপাতালে ৯২৫ মুক্তিযোদ্ধাদের সম্মান-সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: পিএম কয়েক দিনের বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু, হাসপাতালে ৯২৫

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১২ পিএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৫ জন। হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের।

আজ শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও সন্দেহজনক হামে দুজন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছাল এক হাজার ২৩৮ জনে।

এ ছাড়া নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের। এ ছাড়া নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৮৩১ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫, সিলেটে ২৫, চট্টগ্রামে ১২ ও রংপুরে দুজন আক্রান্ত হয়েছে।

সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৩৫৭, চট্টগ্রামে ১৪৫, সিলেটে ১০১, বরিশালে ৮৩, খুলনায় ৬০, ময়মনসিংহে ৫৬, রংপুরে ১৮ ও রাজশাহীতে ১১ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৪২৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬০ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৮ হাজার ৪৬৬ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ১৯ হাজার ৭১৮ জন।