ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১৪:২০:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬২২ জনে।

এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৪ জনে অপরিবর্তিত রয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৫১ জন।

২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৫২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।