ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৪:৩৮:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রামে ৮০ জন আক্রান্ত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম মহানগরীতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৮০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১৯ শতাংশ। এ সময় শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর তেরো ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ৪২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮০ জনের মধ্যে শহরের ৭৩ ও  চার উপজেলার ৭ জন। উপজেলার ৭ জনের মধ্যে বোয়ালখালীতে ৩, রাউজানে ২ ও হাটহাজারী এবং লোহাগাড়ায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৫৫৪ জনে। এর মধ্যে শহরের ৯২ হাজার ৯১১ এবং গ্রামের ৩৪ হাজার ৬৪৩ জন।
গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনই রয়েছে। এতে শহরের ৭৩৫ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শহরের ৯ জন পজিটিভ শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৭ জনের নমুনায় শহরের ১৭ ও গ্রামের ৪ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০টি নমুনার একটিতেও জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়নি। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষিত ৮ নমুনায় শহরের একটিতে আক্রান্ত শনাক্ত হয়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৩৩ জনের পরীক্ষায়  ১৮ জনেরই পজিটিভ রেজাল্ট আসে।