ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:৪৭:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

২৬ মার্চ শুরু আইপিএল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরের আসরের নিলাম হয়ে গেলেও চূড়ান্ত সূচি নিয়ে ছিল ধোয়াশা। বৃহস্পতিবার এলো সেই আকাঙ্ক্ষিত ঘোষণা। আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।

গত ১২-১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হয়ে যায় এর মেগা নিলাম। সেখান থেকে ১০টি দল বাছাই করে নেয় তাদের খেলোয়াড়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরের আসরের নিলাম হয়ে গেলেও চূড়ান্ত সূচি নিয়ে ছিল ধোয়াশা। বৃহস্পতিবার এলো সেই আকাঙ্ক্ষিত ঘোষণা।
ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, হোস্ট ব্রডকাস্টার স্টার বিসিসিআইকে শনিবার টুর্নামেন্ট শুরুর অনুরোধ করেছিল। তাতে সায় দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে প্রতিযোগিতা শুরুর দিন জানানো হয়।

প্রায় দুই মাস ধরে চলবে এবারের আসর। নতুন দুটি দল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ও গুজরাট টাইটান্স। জানা গেছে, আসন্ন আইপিএলের ৫৫ ম্যাচ খেলা হবে মুম্বাইয়ের তিন ভেন্যুতে, আর ১৫ ম্যাচের আয়োজক হবে পুনের একটি ভেন্যু।