ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২২:৫০:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

২৭ বছরের দাম্পত্যের ইতি টানলেন আন্ডারউড ও ডিজায়া

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২ জুন ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন হলিউড অভিনেতা ব্লেয়ার আন্ডারউড এবং তার স্ত্রী ডিজায়ার দা কোস্তা। ইনস্টাগ্রামে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দা কোস্তা।

সামাজিক মাধ্যমে এক বিবৃতি প্রকাশ করে দা কোস্তা লেখেন, অসংখ্য ভাবনা, প্রার্থনার পর আমরা আলাদা এবং সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার, যা শুরু হয়েছিল ২৭ বছর আগে। তিনি যোগ করেন, এই দীর্ঘ যাত্রাপথ ছিল নিঃসন্দেহে সুমধুর।

যদিও তাদের তিন ছেলেমেয়ের দেখাশোনা এখনও এক সঙ্গেই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ওই তারকা দম্পতি। পাশাপাশি তাদের দাবি বৈবাহিক বিচ্ছেদ হয়ে গেলেও বন্ধু থাকবেন তারা। তাদের তিন সন্তানের বয়স যথাক্রমে ২৪, ২২ এবং ১৯।

৮০’র দশকের শেষের দিকে এলএ ল-র মধ্যে দিয়ে পরিচিত পেয়েছিলেন আন্ডারউড। পেয়েছেন গোল্ডেন গ্লোবের মনোনয়নও। তার ঝুলিতে রয়েছে একটি গ্র্যামিও। এত বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার মন খারাপ তাদের ভক্তদের। যদিও আগামী জীবনের জন্য শুভেচ্ছাও কুড়িয়েছেন তারা।

-জেডসি