২-০ গোলে এগিয়ে টাইগ্রেসরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি।
ফাইনালে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে ম্যাচের ৪১ মিনিটেই ২-০ গোলের লিড পেয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের বদলি ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র ১৪তম মিনিটে নেপালের জালে বল জড়িয়ে বাংলাদেশকে এনে দিলেন ১-০ গোলের লিড। দ্বিতীয় গোল্টি এসেছে ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকারের পা থেকে। ম্যাচের ৪১ মিনিটে নেপাল গোলরক্ষককে একা পেয়ে দুর্দান্ত শটে তার মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে লাল-সবুজকে উচ্ছ্বাসে ভাসান কৃষ্ণা।
আজ সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয় স্বাগতিক নেপাল ও বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় মাঠে নামে দুদল।
সাফের চলতি আসরের ফাইনালে দুই দলই দাড়িয়ে ইতিহাসের সামনে দাড়িয়ে। অধরা সাফের শিরোপার লক্ষ্যে মাঠে নেমেছে দুই দল। স্বগতিক নেপালকে হারাতে পারলেই দক্ষিণ এশিয়ার সেরার মুকুট উঠবে সাবিনা-সানজিদাদের মাথায়। দলের অন্যতম গুরুত্বপূর্ন ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার ইঞ্জুরি এই ফাইনালেই কিছুটা শঙ্কা জাগিয়েছিলো কোচ গোলাম রব্বানী ছোটনের মনে। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ফাইনালের শুরু একাদশে মাঠে নামিয়েছিলেন স্বপ্নাকে।
তবে ১০ মিনিতের বেশি খেলতে পারেননি স্বপ্না। পাইয়ের চোটটা মাথা চাড়া দিয়ে উঠলে মাত্র ১০ মিনিটেই তাকে মাঠ থেকে উঠিয়ে নিতে বাধ্য হন ছোটন।। স্বপ্নার সেই উঠে যাওয়াটাই যেন সাপে-বর হয়ে এলো বাংলাদেশের জন্য।
স্বপ্নার বদলি হিসেবে ছোটন মাঠে নামান শামসুন্নাহার জুনিয়রকে। আর মাঠে নেমেই স্বাগতিক নেপালের দর্শকদের স্তব্ধ করে দিয়ে মাত্র ১৪ মিনিটেই বাংলাদেশকে এগিয়ে নেন শামসুন্নাহার। মনিকা চাকমার ডান প্রান্ত থেকে করা ক্রস বক্সের মধ্যে থেকে কোনাকুনি প্লেসিংয়ে তিনি বল জড়িয়ে দেন নেপালের জালে।
২০১৬ সালে অল্পের জন্য স্বপ্নভঙ্গ। সেবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও ৩-১ গোলে হার ভারতের কাছে। আজ সাবিনা-সানজিদাদের সামনে আরো একটি ফাইনাল। এবার প্রতিপক্ষ 'হিমালয় কন্যা' নেপাল। আবারও রঙ্গিন স্বপ্নে বিভোর লাল সবুজের সোনার মেয়েরা। অধরা সাফের ট্রফি জিতেই দেশে ফিরতে চায় বাংলার বাঘিনীরা। সেই স্বপ্নে যেন শুরুতেই পাল তুলে দিলো শামসুন্নাহার।
নেপালের সিনিয়র দলকে আগে কোনো সময় হারাতে পারেনি বাংলাদেশ। আজ সেই ইতিহাস পরিবর্তনের ইঙ্গিত ম্যাচের শুরু থেকেই। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই সাফের শিরোপা নিজেদের করে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন গুরু ছোটন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











