৩০ বছর পর লন্ডনে মিললো ডায়ানার টাইম ক্যাপসুল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
প্রিন্সেস ডায়ানা
প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ৩০ বছরের বেশি সময় পর তার রেখে যাওয়া একটি টাইম ক্যাপসুল খুঁজে পাওয়া গেছে। লন্ডনের একটি হাসপাতালে খনন করে ওই টাইম ক্যাপসুল বের করা হয়েছে। পরে সেটি খোলা হয়েছে। এই টাইম ক্যাপসুল ছিল একটি ছোট বাক্স। ওয়েলসের প্রিন্সেস এবং লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল ফর চিলড্রেনের (জিওএসএইচ) সভাপতি হিসেবে প্রয়াত প্রিন্সেস ডায়ানা এই বাক্স মাটিতে পুঁতে রেখেছিলেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, ১৯৯১ সালের মার্চ মাসে জিওএসএইচের ভ্যারাইটি ক্লাব বিল্ডিংয়ের ভিত্তির নিচে এই বাক্স পুঁতে রাখা হয়েছিল। নতুন শিশু ক্যানসার সেন্টারের নির্মাণকাজ শুরুর পর সিসা-আবৃত কাঠের এই টাইম ক্যাপসুলটি সম্প্রতি আবিষ্কৃত হয়।
বাক্সের ভেতরে যা পাওয়া গেছে, তা ছিল নব্বই দশকের শুরুর দিকের জীবনযাপনের এক দারুণ ঝলক। জিওএসএইচ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৯১ সালে যারা জন্মেছিলেন বা তখন সেখানে কর্মরত ছিলেন, তাদের সাহায্যে বাক্সটি খোলা হয়। এর মধ্যে পাওয়া গেছে, হাতের মুঠো আকারের একটি ছোট টেলিভিশন, কাইলি মিনোগের একটি সিডি আর কিছু গাছের বীজ।
শিশুদের জনপ্রিয় টেলিভিশন শো ‘ব্লু পিটার’-এর একটি প্রতিযোগিতায় জয়ী দুই শিশু সিলভিয়া ফোলকস এবং ডেভিড ওয়াটসন ক্যাপসুলের ভেতরে রাখার জন্য জিনিসগুলো বেছে নিয়েছিল।
ওই দুই শিশু রেখেছিল কাইলি মিনোগের ‘রিদম অব লাভ সিডি’, একটি ইউরোপীয় পাসপোর্ট, পুনর্ব্যবহারযোগ্য কাগজ, একটি ছোট টিভি, যুক্তরাজ্যের কিছু কয়েন, একটি স্নোফ্লেক হোলোগ্রাম, কিউ গার্ডেনসের গাছের বীজ, আর সৌরশক্তিচালিত ক্যালকুলেটর। এ ছাড়া ছিল ফোলকস ও ওয়াটসনের লেখা চিঠি, দ্য টাইমস পত্রিকার একটি কপি, আর ডায়ানার একটি ছবি।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











