৩ নম্বর সতর্ক সংকেত: সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্ক দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর জেরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোববার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
তিনি জানান, পর্যটকবাহী জাহাজগুলো সেন্টমার্টিন থেকে এরই মধ্যে ফিরে এসেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) টেকনাফ বা কক্সবাজার থেকে আর কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে না।
তিনি আরও জানান, আবহাওয়ার পরিস্থিতি যতদিন ভালো না হচ্ছে, ততদিন এ নিষেধাজ্ঞা জারি থাকবে। কক্সবাজার, চট্টগ্রাম এবং টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে মোট ৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আবু সুফিয়ান জানান, রোববার বিকেল থেকে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যে কক্সবাজার উপকূলে ৩নং সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সে কারণে নিরাপত্তার বিষয় বিবেচনায় এনে সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী সব জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত সোমবার একদিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আবহাওয়ার পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপের ১৫৪টি হোটেল ও কটেজে এই মুহূর্তে আনুমানিক ২ হাজারের বেশি পর্যটক অবস্থান করছেন।
তিনি জানান, সংবাদে জাহাজ চলাচল বন্ধের খবর পেয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। উপজেলা প্রশাসন থেকে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করার আগেই সেন্টমার্টিন থেকে জাহাজগুলো ছেড়ে গিয়েছিল। পর্যটকরা যেন হয়রানি না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি। এখানে প্রচুর পরিমাণ খাদ্য মজুদ রয়েছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











