ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১৪:৪৫:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ

৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতে বিশ্ব রেকর্ড লেভরোনের

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৩ পিএম, ৯ আগস্ট ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্যারিস অলিম্পিকে নারীদের ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ পদক জিতে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন-লেভরোন। অলিম্পিকের ইতিহাসে ৪০০ মিটার হার্ডলসে টানা দু’টি  স্বর্ণ পদক জয়ী প্রথম নারী এখন লেভরোন।
২০২১ সালে টোকিও অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ  জিতেছিলেন লেভরোন। এবার প্যারিসে ৫০.৩৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক  জিতেছেন তিনি।
গত জুনে ইউজেনিতে অলিম্পিক ট্রায়ালে ৫০.৬৫ সেকেন্ড সময় নিয়েছিলেন এই অ্যাথলেট। এছাড়াও এই নিয়ে ষষ্ঠবার এই ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েন ২৫ বছর বয়সী লেভরোন।
এই ইভেন্টে লেভরোনের স্বদেশি অ্যানা ককরেল ৫১.৮৭ সেকেন্ড সময় জিতেছে রুপা। নেদারল্যান্ডসের ফেমকে বোলের ৫২.১৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতে নেন।
নারীদের ৪০০ মিটার হার্ডলসে দ্রুততম ১০টি টাইমিংয়ের মধ্যে ৭টিরই মালিক এখন লেভরোন। ৪০০ মিটার হার্ডলসে লেভরোন ছাড়া ৫২ ও ৫১ সেকেন্ডের নিচে শেষ করতে পারেননি ইতিহাসের আর কোন নারী অ্যাথলেট।