৪০ তারকাশিল্পীকে হুমকি, থানায় জিডি
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ৪০ জন তারকাশিল্পী, কলাকুশলীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেয়ার পর হুমকি দেয়ার অভিযোগে লন্ডনের এক প্রবাসীর বিরুদ্ধে শিল্পীদের পক্ষে গীতিকার কবির বকুল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরি নম্বর ২০৮ (০৩/০৯/২০১৯)। ডায়েরিতে হুমকি দেয়া এই ব্যক্তিকে প্রবাসী বাংলাদেশি এবং তার নাম জুবাইর বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা বলে তিনি শিল্পীদের কাছ থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেন বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
হুমকি পাওয়া শিল্পীদের তালিকায় আছেন- চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল, অভিনেত্রী সোহানা সাবাসহ আরও অনেকে।
হুমকি পাওয়া শিল্পীদের তথ্যমতে, গত মাসে লন্ডন থেকে মোবাইল ফোনে জুবাইর নামের এক ব্যক্তি নিজেকে প্রবাসী বাংলাদেশি পরিচয় দেন। পরিচয় দিয়ে ওই ব্যক্তি জানান, ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ নামে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। নয়দিনের এই উৎসবে লন্ডনের তিনটি স্থানে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিল্পীদের সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে ওই ব্যক্তির গতকাল (৩ সেপ্টেম্বর) ঢাকায় আসার কথা ছিল। তার আগেই তিনি যোগাযোগ করে প্রায় ৪০ জন শিল্পীর কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের ফটোকপিসহ আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করেন। কাগজপত্র সংগ্রহ করার পরেই তিনি শিল্পীদের সঙ্গে দেখা না করে সবাইকে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া শুরু করেন।
জানা গেছে, ব্রিটিশ মুঠোফোন নম্বর থেকে শিল্পীদের সবার মুঠোফোনে বার্তা পাঠিয়ে এই হুমকি দেয়া হচ্ছে। মুঠোফোনে পাঠানো এসব বার্তায় ‘জুবাইর’ নাম উল্লেখ করা হচ্ছে।
বার্তায় জুবাইর অভিযোগ করেন, বাংলাদেশের একজন অভিনেত্রী এবং ওই অভিনেত্রীর ভাই প্রতারণা করে তার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা নিয়েছে। শিল্পীদের সেই টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করতে বলেন। ফেরত না দিলে কোনো শিল্পী যেন দেশের বাইরে যেতে না পারেন, সেই ব্যবস্থা করবেন বলে হুমকি দেন।
এ ব্যাপারে গীতিকার কবির বকুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি সমস্ত শিল্পীর পক্ষ থেকে জিডিটি করেছি। এ সময় অন্যান্য শিল্পীরাও উপস্থিত ছিলেন। জিডি করার পরেও ওই ব্যক্তি শিল্পীদের এসএমএস করে ভয়ভীতি দেখাচ্ছে।
অভিযুক্ত ব্যক্তি এক অভিনেত্রীর বিরুদ্ধে বিরাট অংকের টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন। এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে কবির বকুল বলেন, সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সাথে শিল্পীদের হয়রানির কোনো প্রশ্নই ওঠে না। এটা আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। যেটি একদম ঠিক নয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







