৫০০ উইকেট নিয়ে ডাবল মাইলফলকে সাকিব
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
সাকিব আল হাসান
প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানের ফিরতি ক্যাচ নিয়ে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছে গেলেন সাকিব আল হাসান। বিশ্বের পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি গড়ার পাশাপাশি টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট ও ৭ হাজার রানের ‘ডাবল’ও পূর্ণ করলেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
রবিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে বল হাতে ইতিহাস গড়েন সাকিব। ম্যাচে তার বোলিং ফিগার ছিল ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট। সিপিএলে ৪৯৮ উইকেট নিয়ে নামা সাকিব এই ম্যাচে পঞ্চাশ ছুঁয়ে ফেলেন। যদিও আসরে নিজের প্রথম চার ম্যাচে মাত্র ৪ ওভার বোলিং করে নিয়েছিলেন মাত্র ১ উইকেট, আগের ম্যাচে ছিলেন উইকেটশূন্য।
এই ম্যাচে প্রথম ওভারে তৃতীয় বলেই উইকেট পেতে পারতেন সাকিব, কিন্তু রিজওয়ানের লং অনে মারা শট দারুণভাবে তালুবন্দি করেও সীমানা দড়িতে পা ছুঁয়ে ফেলেন জেডেন সিলস। পরক্ষণেই চেষ্টা করে বল বাঁচালেও ছক্কা হয়ে যায়। তবে ওভারের শেষ বলে রিজওয়ান ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে সাকিবের ৫০০ উইকেটের অপেক্ষা শেষ হয়। পরের ওভারে মাত্র ২ রান দিয়ে কাইল মেয়ার্স ও নাভিন-উল-হককে ফেরান তিনি। টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা এখন ৫০২।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট রাশিদ খানের, ৬৬০টি। এরপর আছেন ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৯০) ও ইমরান তাহির (৫৫৪)। ৪৫৭ ম্যাচে ৪১৯ ইনিংস বোলিং করে সাকিব গড়েছেন নিজের ৫০০ উইকেটের কীর্তি। তার পর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছেন আন্দ্রে রাসেল, যিনি নিয়েছেন ৪৮৭ উইকেট এবং ব্যাট হাতে করেছেন ৯ হাজারের বেশি রান।
এদিন ব্যাট হাতেও ছিলেন কার্যকর সাকিব। ১৮ বলে ২৫ রানের ইনিংসে মারেন দুই ছক্কা ও এক চার, দলের জয় নিশ্চিত করেন ২ বল বাকি থাকতেই। টস হেরে ব্যাট করে প্যাট্রিয়টস তোলে ৯ উইকেটে ১৩৩ রান, যা সাকিবদের সামনে যথেষ্ট ছিল না। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন সাকিব আল হাসান।
এই জয়ে ছয় ম্যাচে তিন জয় ও সাত পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











