৬৩ বছর পর অভিনয়শিল্পীরা ধর্মঘটে, স্থবির হলিউড
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার
৬৩ বছর পর অভিনয়শিল্পীরা ধর্মঘটে, স্থবির হলিউড
৬৩ বছরের মধ্যে এই প্রথমবার ধর্মঘটে বসেছে হলিউডের অভিনেতাদের ইউনিয়ন। বৃহস্পতিবার (১৩ জুলাই) মধ্যরাত থেকে ধর্মঘটের রাস্তাতে হাঁটা শুরু করেন হলিউড অভিনেতারা। ফলে কাজ বন্ধ হয়ে গেছে ইন্ডাস্ট্রির। কয়েক লাখ মানুষ এই অভিনেতা ইউনিয়নের অংশ। আপাতত তারা কেউ কাজ করছেন না। অভিনেতাদের দাবি, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি অভিনেতাদের ন্যায্য টাকা দিচ্ছে না।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাত পর্যন্ত একাধিক স্টুডিও-র কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় অভিনেতা ইউনিয়নের। কিন্তু ইউনিয়নের প্রতিটি দাবি মেনে নিতে পারেনি স্টুডিও কর্তৃপক্ষ।
অ্যাক্টর ইউনিয়নের সভাপতি ফ্র্যাঁ ড্রেশার হলিউডের স্টুডিও মালিকদের কড়া সমালোচনা করেন ধর্মঘটের আহ্বান জানান।
তিনি বলেন, ‘হলিউডে বিনিয়োগকারীরা আজ নিজেদের ওয়ালস্ট্রিট খুলে বসেছে এবং লোভকে প্রাধান্য দিতে তারা এই শিল্পটিকে একটি মেশিনে পরিণত করেছে। তবে তারা মেশিনটি চালানোর জন্য প্রয়োজনীয় অবদানকারীদের কথা ভুলে যায়। এটি খুবই জঘন্য। তাদের ধিক্কার, তারা ইতিহাসের ভুল পিঠে দাঁড়িয়ে।’
৬৩ বছর পর এভাবে হলিউড ইন্ডাস্ট্রি কার্যত বন্ধ হয়ে গেল। ১৯৬০ সালে শেষবার এমন ঘটনা ঘটেছিল। বস্তুত, স্ট্রাইক শুরু হওয়ার খবর পেয়ে লন্ডনে ওপেনহাইমারের প্রিমিয়ার শো ছেড়ে অভিনেতাদের বেরিয়ে যেতে দেখা হয়। হলিউডের সমস্ত স্তরের অভিনেতা এই ধর্মঘটে যোগ দিচ্ছেন বলে ইউনিয়ন দাবি করেছে।
ইউনিয়ন জানিয়েছে, এর ফলে একদিকে যেমন শুটিং বন্ধ থাকবে, অন্যদিকে বড় বড় ছবির প্রিমিয়ারে অভিনেতারা উপস্থিত হবেন না। ছবির প্রোমোশনেও তাদের দেখা যাবে না। এর অর্থ, বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েও প্রোমোশনে যেতে পারবে না।
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট