ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:১০:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

৬ ঘণ্টা পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের সার্ভার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৫ এপ্রিল ২০২৩ বুধবার

বাংলাদেশ ব্যাংক।  ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

নেটওয়ার্কিংয়ে টেকনিকেল সমস্যার কারণে ডাউন হওয়ার ৬ ঘণ্টা পর পুনরায় সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার। আজ বুধবার দুপুর ১২টায় সার্ভার ডাউন হয়। এর ফলে ইন্টারনেট ব্যাংকিং ব্যাহত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডাউন হওয়ায় ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ব্যাংকের সার্ভার। সন্ধ্যা ৬টায় সমস্যার সমাধান করা হয়েছে। এছাড়া পুরো নেটওয়ার্কিং সিস্টেম এখন সুষ্ঠুভাবে চলছে।

মূলত কার্ডভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনের সহায়তার জন্য চালু করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থা বন্ধ ছিল। এনপিএসবি’র মাধ্যমে দৈনিক ৪০০ কোটি টাকার লেনদেন হয়। এটি অফলাইন থাকলে এসব লেনদেন স্থগিত থাকে। এ সময় চেক ক্লিয়ারিংসহ স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তিতেও সমস্যা দেখা দিয়েছিল।