৯৩ বছর বয়সে ৫ম বিয়ে করলেন মিডিয়া মোগল রুপার্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ৩ জুন ২০২৪ সোমবার
রুপার্ট মারডক ও এলেনা জুকোভা। ছবি: এপি
মিডিয়া মোগল ও ধনকুবের রুপার্ট মারডক ৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করেছেন। শনিবার (১ জুন) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী এলেনা জুকোভাকে (৬৭) বিয়ে করেছেন তিনি।সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
গত বছরের এপ্রিলে অ্যান লেসলি স্মিথের সঙ্গে অস্ট্রেলীয় বংশোদ্ভূত মারডকের বাগ্দান ভেঙে যাওয়ার পরপরই জুকোভার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গেল মার্চে জুকোভার সঙ্গে বাগ্দান সারেন রুপার্ট মারডক।
এর আগে প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক অ্যানা মান, চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেং এবং যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী জেরি হলের সঙ্গে বিয়ে হয় রুপার্ট মারডকের। এই চার স্ত্রীর ঘরে তার ছয় সন্তান রয়েছে।
রুপার্টের মতো জুকোভারও আগে বিয়ে হয়েছে। রাশিয়ার তেল ব্যবসায়ী আলেক্সান্ডার জুকোভ তার সাবেক স্বামী।
উল্লেখ্য, নিউজ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারডক ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ায় তার ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৯ সালে তিনি যুক্তরাজ্যে নিউজ অব দ্য ওয়ার্ল্ড ও দ্য সান নামের সংবাদপত্র দুটি কেনেন।
পরে নিউইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালসহ কয়েকটি মার্কিন সংবাদ প্রতিষ্ঠান কিনে নেন মারডক। ১৯৯৬ সালে তিনি ফক্স নিউজ চালু করেন। এটি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দর্শকপ্রিয় চ্যানেল।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











