ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১২:৪১:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
aaa
bbb
২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড পরিমান মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড পরিমান মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রেকর্ড পরিমান ২৪ জন মারা গেছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৬৯৪। সুস্থ হয়েছে ৫৮৮ জন। ফলে এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৩২ জন হলো। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০ হাজার ২০৫ জন।


০৩:১১ পিএম, ২২ মে ২০২০ শুক্রবার

আম্পানে ১১০০ কোটি টাকার ক্ষতি

আম্পানে ১১০০ কোটি টাকার ক্ষতি

প্রাথমিক অনুমান অনুযায়ী ঘূর্ণিঝড় আম্পানে ২৬ জেলা ক্ষতিগ্রস্ত এবং ১ হাজার ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আজ বৃহস্পতিবার বিকালে ঘূর্ণিঝড় পরবর্তী অনলাইন প্রেস ব্রিফিংয়ে এনামুর রহমান এ তথ্য জানান তিনি।


১১:৪১ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

আম্পানে ক্ষতিগ্রস্তদের আজ থেকেই সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

আম্পানে ক্ষতিগ্রস্তদের আজ থেকেই সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের আজ বৃহস্পতিবার থেকেই ঘর নির্মাণ এবং অর্থ ও ত্রাণ সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


০৬:১৬ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

করোনা: দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

করোনা: দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রেকর্ড সংখ্যক ২২ জন মারা গেছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন। নমুনা সংগ্রহ করা হয় ১০ হাজার ১৭৪টি। এছাড়া সুস্থ হয়েছে ৩৯৫ জন।


০২:৪৫ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

দেশে আম্পানের তাণ্ডবে মৃত্যু বেড়ে ৯

দেশে আম্পানের তাণ্ডবে মৃত্যু বেড়ে ৯

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ঝড়ে গাছ-দেয়ালচাপা ও জলোচ্ছ্বাসে ছয় জেলায় নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলায় দুইজন, পটুয়াখালীতে দুইজন, যশোরে দুইজন, পিরোজপুরে একজন, সাতক্ষীরায় একজন ও চট্টগ্রামে একজন রয়েছেন।


১২:২০ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

আম্পানের বিরুদ্ধে এবারও বুক চিতিয়ে লড়ে গেল সুন্দরবন

আম্পানের বিরুদ্ধে এবারও বুক চিতিয়ে লড়ে গেল সুন্দরবন

সিডর, আইলা ও বুলবুল—কারো কাছেই হার মানেনি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। অপরাজেয় এই বনের কাছে একের পর এক ঘূর্ণিঝড় মাথা নত করেছে। এবারও সুন্দরবন বুক চিতিয়ে লড়ে গেল প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পানের বিরুদ্ধে।


১২:১৪ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

করোনা মোকাবেলায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় চীন

করোনা মোকাবেলায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় চীন

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা প্রদানে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বুধবার চীনের প্রেসিডেন্ট শি চিন পিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে এই প্রস্তাব দেন।


০৯:৪০ পিএম, ২০ মে ২০২০ বুধবার

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান

সুন্দরবনসহ খুলনাঞ্চল দিয়ে দেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। এ অঞ্চলে প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে এবং ভারী বর্ষণ হচ্ছে। খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, আজ বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ঘূর্ণিঝড় আম্পান উপকূলে আঘাত হানা শুরু করে।


০৯:২৬ পিএম, ২০ মে ২০২০ বুধবার

ঘূর্ণিঝড় আম্পানের অবস্থান দেখুন সরাসরি

ঘূর্ণিঝড় আম্পানের অবস্থান দেখুন সরাসরি

বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান। আজ বুধবার বিকেল ৪টা থেকে এটি সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে। এটি স্থায়ী হবে প্রায় চার ঘণ্টা।


০৫:৫৩ পিএম, ২০ মে ২০২০ বুধবার

আম্পান মোকাবেলায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

আম্পান মোকাবেলায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ঘুর্ণিঝড় আম্পান মোকাবেলায় প্রস্তুত রয়েছে। আমাদের প্রস্তুতি রয়েছে (ঘুর্ণিঝড় আম্পানের মুখোমুখি হওয়ার জন্য) এবং সাইক্লোনের কবল থেকে মানুষের জান এবং মাল রক্ষার জন্য আমরা আরো সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি।


০৫:১৫ পিএম, ২০ মে ২০২০ বুধবার

‘আম্পান’ সুন্দরবন অতিক্রম করতে পারে ৩ ঘণ্টায়

‘আম্পান’ সুন্দরবন অতিক্রম করতে পারে ৩ ঘণ্টায়

প্রবল বেগে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্পান’। আজ বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি দেশের সমুদ্র উপকূল অতিক্রম করতে পারে। এ সময় ২ থেকে ৩ ঘণ্টার মতো সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


০৪:৩৩ পিএম, ২০ মে ২০২০ বুধবার

দেশে এই প্রথম পরীক্ষার সংখ্যা ১০ হাজার ছাড়াল, মৃত্যু ১৬

দেশে এই প্রথম পরীক্ষার সংখ্যা ১০ হাজার ছাড়াল, মৃত্যু ১৬

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৭ জন এবং মারা গেছে ১৬ জন। সুস্থ হয়েছে ২১৪ জন। দশ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে এই সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।


০৩:১৫ পিএম, ২০ মে ২০২০ বুধবার

ঘূর্ণিঝড় ‘আম্পান’; নৌবাহিনীর তিন স্তরের প্রস্তুতি

ঘূর্ণিঝড় ‘আম্পান’; নৌবাহিনীর তিন স্তরের প্রস্তুতি

ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তাসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তিন স্তরের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে নৌবাহিনী।


১২:৪৭ পিএম, ২০ মে ২০২০ বুধবার

পবিত্র শবে কদর আজ

পবিত্র শবে কদর আজ

‘হাজার মাসের চেয়েও উত্তম’ সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকত ও পূণ্যময় রজনী- পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর আজ।পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়। তাই মুসলিম উম্মাহর কাছে এ রাতের গুরুত্ব ও ফজিলত অত্যধিক। প্রতিবছর মাহে রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়।


১২:৪৩ পিএম, ২০ মে ২০২০ বুধবার

আবহাওয়া : কোন সংকেতের মানে কী?

আবহাওয়া : কোন সংকেতের মানে কী?

সমুদ্র উপকূলে প্রায়ই ঝড়-সাইক্লোন-জলোচ্ছ্বাসের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে বাংলাদেশ। প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ঘূর্ণিঝড়ের সময় আবহাওয়া অফিস থেকে বিভিন্ন সতর্কতা জারি করা হয়।


০৬:১৯ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

করোনা: দেশে রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল

করোনা: দেশে রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আবারও রেকর্ড সংখ্যক ২১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ৪০৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল।


০২:৫৫ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

সংসদের বাজেট অধিবেশন শুরু ১০ জুন

সংসদের বাজেট অধিবেশন শুরু ১০ জুন

আগামী ১০ই জুন শুরু হচ্ছে ২০২০-২১ অর্থ বছরের বাজেট অধিবেশন। সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাজেট অধিবেশন আহ্বান করেন।


১১:৪৭ এএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

৬৯৭০ কওমি মাদরাসায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

৬৯৭০ কওমি মাদরাসায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের আরও ৬ হাজার ৯৭০টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।


১১:৪৬ এএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

করোনা: ঈদ যাত্রা করছে সাধারণ মানুষ, মানছে না বাধা

করোনা: ঈদ যাত্রা করছে সাধারণ মানুষ, মানছে না বাধা

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশে এবার ঈদের সময় এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ওপর সরকারি বিধিনিষেধ থাকলেও অনেকেই তা উপেক্ষা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বাস-ট্রেন না চললেও, বিভিন্নভাবে যানবাহন জোগাড় করে অনেক মানুষই ঢাকা থেকে অন্য জেলায় যাচ্ছেন।


০৭:৪৮ পিএম, ১৮ মে ২০২০ সোমবার

করোনা: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত-মৃত্যু সব রেকর্ড ছাড়াল

করোনা: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত-মৃত্যু সব রেকর্ড ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। সেইসঙ্গে কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুও সব রেকর্ড ছাড়াল। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬০২ জন এবং মারা গেছে ২১ জন। সুস্থ হয়েছে ২১২ জন।


০২:৪৩ পিএম, ১৮ মে ২০২০ সোমবার

করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মজিবুর রহমান তালুকদার। তিনি উপ-পরিদর্শক (এসআই) ছিলেন।কর্মরত ছিলেন স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবিতে (পল্টন জোন-১)।


০১:৫৩ পিএম, ১৮ মে ২০২০ সোমবার

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম আর নেই

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম আর নেই

বীর মুক্তিযোদ্ধা, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক এমএনএ অধ্যাপক মমতাজ বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


০২:১২ পিএম, ১৭ মে ২০২০ রবিবার

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আজ ১৭ মে রোববার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এদিন দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটি ও মানুষের কাছে ফিরে আসেন। সেদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কোলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন।


১২:১০ এএম, ১৭ মে ২০২০ রবিবার

করোনায় দেশে মৃত্যু ৩০০ ছাড়াল

করোনায় দেশে মৃত্যু ৩০০ ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৪ জনে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। গত ২৪ ঘণ্টায় কমেছে করোনাভাইরাসের সংক্রমিতের পরীক্ষা। সেইসঙ্গে কমেছে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যাও। নতুন করে শনাক্ত হয়েছে ৯৩০ জন। সুস্থ হয়েছে ২৩৫ জন।


০২:৪৭ পিএম, ১৬ মে ২০২০ শনিবার