ঢাকা মেডিকেলে ‘প্লাজমা’ সংগ্রহ শুরু
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরা ওঠা ব্যক্তি থেকে প্রথমবারের মতো প্লাজমা সংগ্রহের কার্যক্রম আজ শুরু হয়েছে। শনিবার করোনা জয় করা দিলদার হোসেন বাদল নামে সোহরাওয়ার্দী মেডিকেলের একজন চিকিৎসকের প্লাজমা দেয়ার মাধ্যমে প্লাজমা সংগ্রহ শুরু হয়।
০১:০৮ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা ২ হাজার ছাড়াল
প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পরও আজ শুক্রবার পর্যন্ত ২ হাজার ১৪১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, দেশে আজ রেকর্ড পরিমাণ ১ হাজার ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা কয়েক দিন ধরে প্রতিদিন হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছেন।
১০:০১ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
করোনা: দেশে একদিনে মৃত্যু ১৫, আক্রান্ত ১২০২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরও ১৫ জন। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন। ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০ হাজার ছাড়িয়েছে।
০৩:০৮ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
বাবার কবরে চিরনিদ্রায় অধ্যাপক আনিসুজ্জামান
ঢাকার আজিমপুর কবরস্থানে বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তার দাফন সম্পন্ন হয়। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করে আল মারকাজুল ইসলাম।কবরস্থ করার আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
০১:২৫ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
মধুমাস জ্যৈষ্ঠের প্রথম দিন আজ
রসালো শাঁসালো হরেকরকম ফলের ডালি নিয়ে হাজির হলো ‘মধুমাস’ জ্যৈষ্ঠ। গাছে গাছে ঝুলছে টক-মিষ্টি আম, মন ভোলানো লাল লাল লিচু। আর আমাদের জাতীয় ফল কাঁঠালও পাকতে শুরু করেছে। মধুময় ফলের ডালি যেন পূর্ণতা পায় এ সময়ে।
১২:৪৫ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর নেই
চলে গেলেন জাতীয় অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
০৫:৪৮ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার
করোনায় দেশে নতুন শনাক্ত ১০৪১, মৃত্যু ১৪
দেশে প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪১ জন এবং মারা গেছে ১৪ জন। সুস্থ হয়েছে ৬৪ জন।
০২:৫০ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার
সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
করোনাভাইরাসের বিস্তার রোধে দেশে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে সাত দফায় ছুটি বাড়লো।
০২:৩২ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার
অনেক দেশের তুলনায় করোনাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি: প্রধানমন্ত্রী
করোনাকালে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ভূখণ্ড ছোট কিন্তু জনসংখ্যা বেশি। তাদের নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনীতি সচল রাখা উচিত। এজন্য আমাদের রয়েছে বিভিন্ন পদক্ষেপ। অন্যান্য দেশে যেভাবে মৃত্যু কিংবা আতঙ্কের ঘটনা ঘটেছে এবং মারা গেছেন এর তুলনায় আমরা কিন্তু অনেক নিয়ন্ত্রণ রাখতে পেরেছি।
১২:৫৮ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার
৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন
সরকার ৫০ লাখ হতদরিদ্র ও কর্মহীন পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণের এ কার্যক্রম উদ্বোধন করেন সরকারপ্রধান।
১২:৩৯ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী কাল হতদরিদ্রদের অর্থ বিতরণ উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে কোরোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ হত দরিদ্র পরিবারের মধ্যে ১ হাজার ২৫০ কোটি টাকা নগদ সহায়তা বিতরণ উদ্বোধন করবেন।
০৯:১৯ পিএম, ১৩ মে ২০২০ বুধবার
সাধারণ ছুটি বাড়বে ৩০ মে পর্যন্ত: প্রতিমন্ত্রী
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটি আবারও বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
০৯:০৪ পিএম, ১৩ মে ২০২০ বুধবার
করোনাভাইরাস: দেশের কোন জেলায় কতজন আক্রান্ত
দেশে দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হয়েছে। এই সময়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৯ জনে।
০৪:২৭ পিএম, ১৩ মে ২০২০ বুধবার
বিএসএমএমইউকে কিট পরীক্ষার খরচ জমা গণস্বাস্থ্যের
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিজেদের উদ্ভাবিত ২০০ করোনাভাইরাস নির্ণায়ক ‘জি র্যাপিড ডট ব্লট’ কিট এবং নমুনা পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা জমা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
০৩:৩৭ পিএম, ১৩ মে ২০২০ বুধবার
করোনা: রোজার ঈদের ছুটি ২১-৩০ মে
প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে এবার ঈদের ছুটি হতে পারে ২১ থেকে ৩০ মে পর্যন্ত। ঈদের আগে পরের দুটি সাপ্তাহিক ছুটির চার দিন, শবে কদরের এক দিন এবং ঈদের পরের দুটি কার্যদিবস মিলিয়ে এবার ১০ দিনের ছুটি ঘোষণা করা হবে।
০১:৩৮ এএম, ১৩ মে ২০২০ বুধবার
করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, নতুন আক্রান্ত ৯৬৯
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছে ১১ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৯৬৯ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত বেড়ে ১৬ হাজার ৬৬০ জনে দাঁড়াল, মোট মৃত্যু ২৫০ জন।
০২:৫২ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার
ফের বাড়তে পারে সাধারণ ছুটি
করোনাভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ২৬ মে পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।তিনি বলেন, করোনাভাইরাসের বর্তমান যে সংক্রমণ পরিস্থিতি, তাতে করে ছুটি আরো বাড়বে-এটাই স্বাভাবিক।১৬ মে ও ঈদের ছুটির মাঝখানে কর্মদিবস মাত্র চারটি। আর তা হল ৭, ১৮, ১৯, ২০ মে।
০২:৪৬ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার
সন্ধ্যায় এক মিনিট করতালি বাজাবে পুরো দেশ
করোনাভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে যারা কাজ করছেন এবং এরইমধ্যে যারা প্রাণ হারিয়েছেন সেসব শহীদদের প্রতি সম্মান জানাতে আজ সন্ধ্যায় এক মিনিট অবিরাম করতালি দেয়ার কর্মসূচি নেয়া হয়েছে।
০২:৩৯ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার
বিশ্ব নার্স দিবস আজ
মানবসেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের দিন হিসেবে আজ ১২ মে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। ১৯৬৫ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। নার্স মানে নার্সিং। নার্স মানে এক নিবেদিত প্রাণ। একটি সেবা দানকারী সত্ত্বা। একজন নার্স মানে একটি অন্ধকার ঘরে আলোর ঝিলিক।
০২:৩৪ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার
সাধারণ রোগীর চিকিৎসা না দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগীদের চিকিৎসা প্রদানে তিন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেয়া হয়।
০১:০৯ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার
যুক্তরাজ্য থেকে ফিরলেন আটকে পড়া ১১৪ বাংলাদেশি
করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্যের লন্ডনে আটকা পড়া ১১৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। যাদের অধিকাংশই পড়াশুনা ও পর্যটনের জন্য লন্ডনে গিয়ে লকডাউনের কারণে আটকা পড়েন।
০৩:২৮ পিএম, ১১ মে ২০২০ সোমবার
দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১১
দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৬৯১ জনে দাঁড়িয়েছে। আরও ১১ জনের মৃত্যুর মধ্যদিয়ে আজ সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।
০২:৫৯ পিএম, ১১ মে ২০২০ সোমবার
বিভিন্ন দেশে করোনায় ৪৯৮ বাংলাদেশির মৃত্যু
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিভিন্ন দেশে অন্তত ৪৯৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।
১২:৪৩ পিএম, ১১ মে ২০২০ সোমবার
করোনার বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে বিরাট ধাক্কা লেগেছে, বাধা এসেছে। তবে আশা করি বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ্বব্যাপী যে সমস্যা, সেটিও দূর হবে।
০৪:৩৬ পিএম, ১০ মে ২০২০ রবিবার
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ



































