ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১০:২২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

অকালেই ঝরে গেল প্রাণ, ২২ বছরের অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট


টেলিভিশনের জনপ্রিয় মুখ মেবিনা মিখাইল মারা গেছেন। মাত্র ২২ বছরেই চলে গেলেন কন্নড় এই অভিনেত্রী৷ মঙ্গলবার পথ দুর্ঘটনায় মারা যান তিনি।

মেবিনের এই অকাল মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ অভিনেত্রীর পরিবার৷ রিয়েলিটি শো-জিতে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন ২২ বছরের এই তরুণী ৷ নিজের বাড়ি ফিরছিলেন মেবিনা, তখনই রাস্তায় দূর্ঘটনায় প্রাণ হারান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেবিনা নিজের বন্ধুদের সঙ্গে নিজের বাড়ি ফিরছিলেন৷ তখন রাস্তায় অভিনেত্রীর গাড়ি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। মেবিনের মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে৷ রিয়েলিটি শোর হোস্ট অকুল বালাজি মেবিনার মৃত্যুতে শোক প্রকাশ করেন৷

তিনি লেখেন , মেবিনের মৃত্যুর খবর শুনে মর্মাহত৷ মেবিনা তরুণ ও হাসিখুশি ছিল। এখনো আমি বিশ্বাস করতে পারছি না মেবিনা এই দুনিয়ায় নেই৷ এই ভয়ানক দুঃসময় ওর পরিবার কাটিয়ে উঠুন এটাই প্রার্থনা করি ৷

-জেডসি