অক্টোবর থেকে সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে অক্টোবরে। এমন আভাস দিয়েছে জাহাজ কর্তৃপক্ষ। তারা বলছে, খুব শিগগিরই জাহাজ চলাচলের অনুমতি পাওয়া যাবে।
সাগর উত্তাল থাকার পাশাপাশি কালবৈশাখীর আশঙ্কা থাকায় দুর্ঘটনা এড়াতে ৩১ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন ও সেন্টমার্টিন-কক্সবাজার রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ আছে। কক্সবাজার জেলা প্রশাসন এই বন্ধের ঘোষণা দেয়। সাধারণত বন্ধের এই সময় সেপেটম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকে।
কক্সবাজার ট্যুরস অ্যাসোসিয়েশনের (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল বলেন, জাহাজ চলাচলের অনুমতির ব্যাপারে এবারও টুয়াকের পক্ষ থেকে অক্লান্ত প্রচেষ্টা চলছে। চলতি মাসেই অনুমতি পাব বলে আশা করছি।
পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেসের মালিক বাহাদুর হোসাইন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে অক্টোবর মাসের প্রথম থেকে জাহাজ চলাচল শুরু হবে। ইনশাআল্লাহ আমরা অক্টোবর মাসের প্রথম থেকেই টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু করব।
প্রতি বছর অক্টোবরের শুরু থেকে পরের বছরের ৩১ মার্চ পর্যন্ত এ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেয় সরকার।
চলাচল শুরু হলে প্রতিদিন সকাল সাড়ে ৯টায় টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ ছেড়ে যাবে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











