অক্টোবরেই খুলছে সব বিশ্ববিদ্যালয় : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৩ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
দেশের স্কুল-কলেজ খোলা হলেও এখনো বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। তবে চলতি মাসেই বিশ্ববিদ্যালয় খুলে দেয়া সম্ভব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলো খুলতে কেন দেরি হচ্ছে, সে ব্যাপারে মন্ত্রিসভার পক্ষ থেকে জানতে চাওয়া হলে দীপু মনি এসব কথা বলেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলো খুলতে কেন দেরি হচ্ছে এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী চলে, তাই আশা করা হচ্ছে চলতি মাসেই সবকটি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আবাসিক হলগুলোর অবস্থা খারাপ। হল খুলে শিক্ষার্থীদের জিনিসপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহারের উপযোগী আছে, সেগুলো দেখতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে দেরি হওয়ার জন্য এটিকে অন্যতম বড় একটি কারণ বলে মনে করা হচ্ছে।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, শিক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন, যেসব পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে, সেগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। পরিস্থিতির অবনতি না ঘটলে তা আর পরিবর্তন করা হবে না।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। পরদিন মেডিকেল কলেজও খুলেছে। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ও খুলে দেওয়া হয়েছে। আরও অন্তত ২২টি বিশ্ববিদ্যালয় এ মাসে খোলার কথা রয়েছে। তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয় এখনো খোলেনি।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার





