অক্সফোর্ডের এক কোটি ২৮ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বাংলাদেশ এবার কোভ্যাক্স থেকে সোয়া এক কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা পেতে পারে। আগামী পাঁচ মাসে অর্থাৎ জুন পর্যন্ত সময়ে এই টিকা পাওয়ার সম্ভাবনা। বলা হয়েছে, চলতি ফেব্রুয়ারির শেষের দিকেই এই টিকা আসা শুরু হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে।
গতকাল বুধবার বিভিন্ন দেশে টিকা বণ্টনের তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স। এতে বলা হয়েছে, জুনের শেষ নাগাদ বাংলাদেশ ১২.৮ মিলিয়ন বা এক কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ কোভিড-১৯ টিকা পেতে যাচ্ছে। এছাড়া ভারতকে ৯৭.২ মিলিয়ন, পাকিস্তানকে ১৭.২ মিলিয়ন, নাইজেরিয়াকে ১৬ মিলিয়ন, ইন্দোনেশিয়াকে ১৩.৭ মিলিয়ন ও ব্রাজিলকে ১০.৬ মিলিয়নসহ বিভিন্ন দেশকে বিভিন্ন পরিমাণে টিকা দেবে কোভ্যাক্স।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হল কোভ্যাক্স; যা গঠিত হয়েছে বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রাথমিকভাবে ফাইজার/বায়োএনটেক ও অ্যাস্ট্রাজেনেকা/অক্সফোর্ড থেকে যে সংখ্যক টিকা কোভ্যাক্স কর্মসূচিতে দেওয়া হতে পারে বলে ধারণা করা হয়েছিল সেই তথ্য এখানে যুক্ত করা হয়েছে।
প্রক্রিয়াধীন চূড়ান্ত সিদ্ধান্ত ও বর্তমানে সরবরাহের ধারণার ওপর ভিত্তি করে কোভ্যাক্স ২০২১ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে এর অংশীদারদের জন্য এ সম্ভাব্য সরবরাহ তালিকা তৈরি করেছে।
এ দিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কেনার যে চুক্তি হয়েছে, সে অনুযায়ী প্রথম চালানে ৫০ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে আরও ২০ লাখ ডোজ টিকা দিয়েছে।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











