ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১:৫৪:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

অজয়-অক্ষয়-দীপিকা-রণবীরের মহাজোট!

বিনোদন ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক সিনেমায় অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং আর দীপিকা পাডুকোন। এমনই আভাস দিলেন চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ। পরিচালক রোহিত শেট্টির ‘সিংহাম এগেইন’ সিনেমার জন্যই এই মহাজোট। আর তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
বলতে গেলে বলিউডে ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত পরিচালক রোহিত শেট্টির হাত ধরেই। ‘সিংহাম’ হয়ে বক্স অফিসে শোরগোল ফেলেছিলেন অজয় দেবগণ। তারপর আসে ‘সিংহাম রিটার্নস’।

আবারও সুপারহিট হয় অজয়-রোহিত জুটি। এর মধ্যেই আবার ‘সিম্বা’ হয়ে সাফল্য পান রণবীর সিং। ‘সূর্যবংশী’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধেন অক্ষয় কুমার।
এবার ‘সিংহাম এগেইন’-এর পালা। আর তাতে দীপিকা পাডুকোনকেও দেখা যাবে বলে খবর। এমনটি-ই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
শনিবার পূজার ছবি শেয়ার করে ‘সিংহাম এগেইন’-এর শুটিং শুরুর খবর দিয়েছেন রোহিত শেট্টি, অজয় দেবগণ ও রণবীর সিং। এই মুহূর্তে দেশে নেই অক্ষয় কুমার। তাই পুজায় অংশগ্রহণ করতে পারেননি। এর জন্য আক্ষেপও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে দীপিকা এখনও এ নিয়ে কোনো পোস্ট করেননি।
আগামী বছর ১৫ আগস্ট মুক্তি পাবে ‘সিংহাম এগেইন’। আর সেদিনই আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ সিনেমার মুক্তি। বলতে গেলে বক্স অফিসে দাক্ষিণাত্য ও বলিউডের সম্মুখ সমর হতে যাচ্ছে।