অটো থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: চালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা সুপ্তা দাশ নিহত হওয়ার ঘটনায় ধর্ষণ ও হত্যার চেষ্টায় অভিযোগে মতিন মিয়া (৪৫) নামে অটোরিকশাচালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে শায়েস্তাগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অটোরিকশা চালক মতিন মিয়া জেলার চুনারুঘাট উপজেলার বদরগাজী গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। আর নিহত সুপ্তা দাশ শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর গ্রামের পবিত্র দাশের মেয়ে।
র্যাব জানায়, বুধবার দিনগত রাতে চুনারুঘাটের বটতলা এলাকা থেকে মতিন মিয়াকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার আরও তিনজন আসামি পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সুপ্তা গত ১১ আগস্ট সকাল ৯টায় বাড়ি থেকে অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে দেউন্দি সড়কে তিনি অটোরিকশা থেকে পড়ে আহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ১৫ আগস্ট অটোরিকশা চালক মতিন মিয়াসহ চার জনের বিরুদ্ধে সুপ্তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন তার ভাই পুলক দাশ।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ র্যাব ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বলেন, প্রাথমিক তদন্তে মামলায় আনিত ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগের সত্যতা পায়নি র্যাব। তবে মামলার তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের পর মূল ঘটনা জানা যাবে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট







