অনিশ্চয়তায় ৩৬৮ হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ৭ এপ্রিল ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
প্রতি বছর হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ একত্রিত হন সৌদি আরবের মক্কা নগরীতে। অধিকাংশ মানুষই গিয়ে ওঠেন ভাড়া বাড়িতে। আর এ বাড়ি ভাড়ার কাজটি করে থাকে হজ এজেন্সিগুলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, চলতি বছরের হজের জন্য মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়ি ভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করেনি দেশের ৯ হজ এজেন্সি। এতে ৩৬৮ জনের হজ পালন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এ অবস্থায় সংশ্লিষ্ট ৯ এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ও বিধিমালা অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না- সেই ব্যাখ্যা চেয়েছে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (৬ এপ্রিল) এই ব্যাখ্যা চেয়ে এজেন্সি মালিকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, ২০২৫ সালের হজে চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের (হজ লাইসেন্স নং-০০৪৫) সঙ্গে সমন্বয়কারী নয়টি এজেন্সিকে ক্রমাগত তাগিদ দেওয়ার পরও মক্কা ও মদিনায় তাদের হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করেনি বলে লিড এজেন্সি থেকে অভিযোগ পাওয়া গেছে।
এজেন্সিগুলোর মধ্যে রয়েছে- কালকিনি হজ ট্রাভেলস, মিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, কে জি প্রগতি এয়ার সার্ভিস, ইউসুফ এয়ার ইন্টারন্যাশনাল, আদিল ওভারসিজ, আহনাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল কাবা ইন্টারন্যাশনাল, আল মুজিব কর্পোরেশন ও মুশাররফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।
নোটিশে আরও বলা হয়, হজযাত্রীদের মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি না করার জন্য কেন সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না- তার উপযুক্ত ব্যাখ্যা ৭ এপ্রিলের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। কোনো হজযাত্রী এজেন্সির অবহেলাজনিত কারণে হজ পালন করতে না পারলে সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে।
এদিকে হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (৬ এপ্রিল) দুপুরে রামু উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে তিনি বলেন, কোনো এজেন্সির দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। তার আগে, আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











