অনিয়ম পার্বত্য এলাকায় একটু বেশি: প্রধান উপদেষ্টা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের সব জায়গাতেই অনিয়ম আছে, তবে পার্বত্য এলাকায় যেন একটু বেশি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে বনজ ও প্রার্কৃতিক যে সম্ভার ও সুযোগ আছে, সেটা বাংলাদেশে আর কোথাও নেই। এটি বাংলাদেশের সবচেয়ে উন্নত জায়গা হওয়ার কথা, অথচ হয়েছে বিপরীত। এটা মানা যায় না। অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই বেশি, তবে পার্বত্য এলাকায় যেন একটু বেশি। আমরা চাই কীভাবে এটা কমিয়ে আনা যায়।
তিনি বলেন, আগামী মাসে হবে তারুণ্যের উৎসব, এটা সবার উৎসব হোক। আমি যেন দেখি পার্বত্য জেলাগুলো এখানে ওপরে থাকে এ উৎসবে। এটা বরাবরের মতই করব, এবার প্রথমবারের মত হবে। নিজেরাই উৎসাহের সঙ্গে এ উৎসব করবেন। অন্য তরুণদের চেয়ে পার্বত্য এলাকার তরুণরাও পিছিয়ে নেই, এটা প্রমাণ করার সুযোগ। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি দূর করার চেষ্টা করব। আমরা দেশও বদলাতে চাই, আমরা আমাদের কাজ দিয়ে পৃথিবীও বদলাতে চাই।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, পার্বত্য জেলাগুলোর প্রাপ্য যে জায়গা, সেটা যেন হয়। লক্ষ্য থাকবে পার্বত্য এলাকা থাকবে সবার ওপরে, পিছিয়ে থাকার তো প্রশ্নই আসে না। পার্বত্য অঞ্চলের ছেলেমেয়েরা হবে বিশ্ব নাগরিক। শুধু নিজের এলাকা নয়, সারা বিশ্বকে আমরা পরিবর্তত করব। মনকে ছোট রাখা যাবে না।
সমতলের সঙ্গে ভেদাভেদ থাকলে, সেটা দূর করতে হবে। পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্ব থাকতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে আসতে হবে, যোগ করেন প্রধান উপদেষ্টা।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি