অনুশীলনে ফিরেছেন ফুটবলার সানজিদা আক্তার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ পিএম, ১৯ মে ২০২৪ রবিবার
দেশের নারী ফুটবল দলের তারকা উইঙ্গার সানজিদা আক্তার
দেশের নারী ফুটবল দলের তারকা উইঙ্গার সানজিদা আক্তার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন। ফলে আসন্ন চাইনিজ তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে।
এখন তার অবস্থা ভালো বলে জানান নারী দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু।
গতকাল সানজিদা প্রথম অনুশীলন করলেন। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অনুশীলন। শরীর দুর্বল হলেও সে অনুশীলনে চাপ নিতে পেরেছে বলে জানান লিটু।
১৫ দিন আগে ডেঙ্গু ধরা পড়ে সানজিদার শরীরে। সানজিদা জানিয়েছেন রক্তের প্ল্যাটিলেট ১ লাখ ৭০ হাজার। আগের চেয়ে ভালো হলেও শরীর অনেক দুর্বল।’ মাহবুবুর রহমান লিটু জানান স্যালাইন দেওয়া হয়েছে দুটা।’
নারী ফুটবল লিগ শুরু হওয়ার পরই সানজিদার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তারপরই লিগের খেলা, জাতীয় দলের অনুশীলন, সব বন্ধ করে বিছানায় থাকতে হয়েছে। সানজিদা বললেন, ‘আমি লিগের দুই ম্যাচ খেলেছি। তারপরই অসুস্থ।’ দুই ম্যাচে ৪ গোল করেছিলেন সানজিদা।
অসুস্থাতার কারণে বিছানায় শুয়ে শুয়ে খেলার খবরও রাখতে পারেননি, এখন সুস্থ হলেও ৩১ মে এবং ৩ জুন চাইনিজ তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারবেন কি না অনিশ্চিত। সানজিদা জানিয়েছেন আমি হয়তো দলে থাকব। এখন যে পরিস্থিতি তাতে মনে হয় না খেলতে পারব।’
মাহবুবুর রহমান লিটু বললেন, ‘চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে এখনো বলা যাচ্ছে না। তবে আগামীকাল বোঝা যাবে সানজিদার শরীর কতটা প্রস্তুত। ম্যাচ হতে এখনো ১০-১২ দিন বাকি আছে। দেখা যাক। সবচেয়ে বড় কথা সানজিদা অনুশীলনে ফিরেছেন। গতকাল মাত্র অনুশীলন শুরু করেছে। কয়েক দিন করুক। তখন দেখা যাবে।’
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











