অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়েমাস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। ওপেনার ফাহমিদা চয়া ২১ বলে ২৬, আরেক ওপেনার মোসাম্মৎ ইভা ১৬ বলে ১৯ রান করেন।
জান্নাতুল মাওয়া ৪৫ বলে অপরাজিত ৪৫ রান ও অধিনায়ক সুমাইয়া আক্তার ১১ বলে ১২ রান তুলে নেন। ১৯ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন সাদিয়া আক্তার।
১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তারের বোলিং তোপে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে জুনিয়র টাইগ্রেসরা। মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫ রান করেন নুর আলিয়া বিনতে মোহাম্মদ হাইরুন। এছাড়া ইরদিনা বেহ নাবিল ৩, নুর ইজ্জাতুল সায়াফিকা ৩ রান করেন।
বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি ৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। ৫ রানে ৩ উইকেট নেন হাবিবা ইসলাম।
৪৫ রান করে ম্যাচসেরা হন জান্নাতুল মাওয়া।
বাংলাদেশের সঙ্গে সুপার ফোরে বাকি তিন দলও নিশ্চিত হয়েছে। বাকি দলগুলো হলো— ভারত, শ্রীলঙ্কা ও নেপাল।
ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত ও নেপালের বিপক্ষে। ১৯ ও ২০ ডিসেম্বর হবে সুপার ফোরের চারটি ম্যাচ। সেরা দুই দল যাবে ফাইনালে। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ হবে ২২ ডিসেম্বর।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশের তরুণীরা। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











