ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৪:০৩:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁদপুরের কচুয়া থেকে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানজিনা আক্তার রিয়ার (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) কচুয়ার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

রিয়া ওই গ্রামের পাটোয়ারী বাড়ির আলমগির হোসেনের স্ত্রী এবং উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বড়তুলাগাঁও গ্রামের আকতার হোসেন মিন্টুর মেয়ে। এ ঘটনায় কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ রিয়ার বাবা আকতার হোসেন।

অভিযোগের বিষয়ে তিনি জানান, প্রায় ৩ বছর আগে রিয়ার সঙ্গে প্রবাসী আলমগিরের মোবাইলে বিয়ে হয়। বিয়ের দেড় বছর পর আলমগির দেশে ফিরে আসলে ধর্মীয় নিয়ম মেনে তারা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কয়েক মাস পর তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। রিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এ নিয়ে বেশ কয়েক দফা সালিশ বৈঠক হয়েছিল।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।